স্বাস্থ্য পরীক্ষা হল অনুব্রত মণ্ডলের

হাত, পা ও শরীরে ব্যথা রয়েছে বলে জানিয়েছেন অনুব্রত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধাক্কা খেয়েছে ইডি। রাউস এভিন্যু আদালতের রায়ের পরেও অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হল না। আপাতত কেষ্টকে (ANUBRATA MONDAL) থাকতে হবে দুবরাজপুরেই। দুবরাজপুর আদালত তাঁর ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশের হেফাজতের প্রথম দিনেই অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করাতে পুলিশ তাঁকে নিয়ে গিয়েছিল দুবরাজপুর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, কেষ্টর জ্বর হয়েছে। তাঁর হাত, পা ও শরীরে ব্যথা রয়েছে বলে জানিয়েছেন অনুব্রত। জানা গিয়েছে, মেডিক্যাল টেস্ট করাতে তিনি হাসপাতালের ভেতরেও যেতে পারেননি। স্বাস্থ্য পরীক্ষা হয়েছে গাড়িতে বসা অবস্থাতেই। 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৪ মাস পরে অনুব্রতকে নিয়ে আসা হয়েছে বীরভূমে। এদিন  থানা ও দুবরাজপুর আদালতে তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল কমব্যাট ফোর্স। অন্যদিকে, কেষ্টকে দিল্লি নিয়ে যেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকরা করছেন বিশেষ বৈঠক। বিশেষ সূত্রে খবর তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের।

 উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠকুর মণ্ডল তাঁকে মারধর করার অভিযোগ জানিয়েছিলেন অনুব্রতর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে কেষ্টকে। অন্যদিকে, সবুজ শিবির সাসপেন্ড করেছে ওই অভিযোগকারীকে।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের