লক্ষ্য ২৬! মনোনয়নপত্র জমা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা

Share:

নিজস্ব প্রতিনিধিআজ শ্রীরামপুরের মহাকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এছাড়াও, শ্রীরামপুরের প্রার্থী নবনীতা চক্রবর্তী, চাঁপদানীর প্রার্থী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চন্ডীতলার প্রার্থী সেখ আসিফ আলি, জাঙ্গীপাড়ার প্রার্থী সুদীপ্ত সরকার মনোনয়ন জমা দেন শ্রীরামপুর মহকুমা শাসক দফতরে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে।

চন্দননগর মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দেন চন্দননগরের প্রার্থী মনীশ পান্ডা, সিঙ্গুরের প্রার্থী দেবাশিষ চট্টোপাধ্যায়, তারকেশ্বরের প্রার্থী আদেশ খামরুই। চুঁচুড়ায় জেলা শাসক দফতর ও মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দেন ফরোয়ার্ড ব্লকের প্রার্থী সুনীল সাহা, সপ্তগ্রামের সিপিআইএম প্রার্থী অনির্বান সরকার, বলাগড়ের সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদার, পান্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন।

মনোনয়নপত্র জমা দিয়ে বাম নেত্রী মীনাক্ষী বলেন, ‘নির্বাচন আমাদের কাছে রাজনৈতিক লড়াইয়ের একটা বড় ধাপ। রাজ্যের মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে। আর বিজেপিকে এখানে থাবা বসাতে দেবে না। সরকার শুধু তৃণমূলের এমএলএদের না,  বিজেপির ৭৭ টা এমএলএরও তারা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হয়ে বসে ছিলেন। তাদেরও জবাব দিতে হবে। শ্রমজীবী মানুষের স্বার্থে একটাও বিল আইন এনেছেন? অসাম্প্রদায়ীক বুদ্ধিজীবী শ্রমজীবী গনতান্ত্রিক মানুষ যারা বামেদের পাশে এসে দাঁড়িয়েছে, তারাই বাংলাকে বাঁচাবে তৃনমূলের গুন্ডা রাজ থেকে।

শ্রীরামপুরের গান্ধী ময়দান থেকে পাঁচ বাম প্রার্থী শ্রীরামপুর মহকুমা শাসক দফতরে যান মিছিল করে। অন্যদিকে চন্দননগর জ্যোতির মোড় থেকে মিছিল করে মহকুমা শাসক দফতরে যান বাম প্রার্থীরা। আবার চুঁচুড়া আখনবাজার সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বাম প্রার্থীরা।।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের