ভিনরাজ্যে ঝলসে গেলেন বাংলার পরিযায়ী শ্রমিক

মৃতের নাম নাসির মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভিনরাজ্যে মর্মান্তিক মৃত্যু হলো বাংলার পরিযায়ী শ্রমিকের। মাত্র ২৩ বছরেই আগুনে ঝলসে মারা (DEATH) গেলেন মুর্শিদাবাদের বাসিন্দা। প্লাইবোর্ডের কাজ করতে কেরালার এর্নাকুলামে গিয়েছিলেন তিনি।

মৃতের নাম নাসির মণ্ডল। বাড়ি ডোমকুলের কুপিলা মোল্লাপাড়ায়। মাত্র ১৬ বছর বয়সেই কেরালায় গিয়ে কাজ করতে শুরু করেছিলেন তিনি। মাস খানেক আগে ওই রাজ্যেই একটি প্লাইবোর্ড কারখানায় কাজে যোগ দিয়েছিলেন নাসির। পরিবার ও কারখানা সূত্রে খবর, বুধবার রাতে স্ত্রীকে ফোন করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে কাজেও এসেছিলেন। সেখানেই না কি পা পিছলে পড়ে গিয়েছিলেন একটি অগ্নিকুণ্ডে। বহু চেষ্টা করেও দীর্ঘক্ষণ তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ তল্লাশির পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে তাঁর কঙ্কালের কিছু অংশ উদ্ধার হয়। দমকলবাহিনী এসে শুক্রবার সকালে কঙ্কালের বাকি অংশ উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালেই তাঁর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয়। এরপরে পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃতের মোল্লাপাড়ার বাড়ির এলাকাবাসীর দাবি, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াক সরকার। কী করে মৃত্যু হলো, তা জানতে তদন্ত হোক।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ