মর্মান্তিক! ঈদ কাটাতে ফিরছিলেন বাড়ি, ট্রেন থেকে পড়ে তলিয়ে গেলেন গঙ্গায়

মর্মান্তিক! ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন মালদার পরিযায়ী শ্রমিক। কিন্তু কে জানত, বাড়িতে তিনি আর ফিরতে পারবেন না। বাড়িতে ফেরার পথেই তাঁর মরণ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন মালদার পরিযায়ী শ্রমিক। কিন্তু কে জানত, বাড়িতে তিনি আর ফিরতে পারবেন না। বাড়িতে ফেরার পথেই তাঁর মরণ হবে। বৃহস্পতিবার (২৯ মে) মুম্বই থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে ফরাক্কা ব্যারেজের গঙ্গায় পড়ে গিয়ে মৃত্যু হল ওই পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের ২৮ নম্বর গেটের কাছে। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকটির নাম

সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকের নাম শেখ শফিকুল, বয়স ২৭ বছর। তাঁর বাড়ি মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর পাঠানপাড়া এলাকায়। জানা গিয়েছে, মাত্র তিন মাস আগে রোজগারের আশায় বাড়ি ছেড়ে মুম্বইয়ে পাড়ি দেন শফিকুল। ঈদ উপলক্ষে প্রায় তিন মাস পর বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে পিসির ছেলে রমজান খান এবং আরও তিনজন ছিলেন। সকলেই ঈদ উপলক্ষে কর্মভূমি এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন। এই ট্রেনটি নিউ ফরাক্কা স্টেশনের উপর দিয়েই গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয়। এদিন ফরাক্কা ব্যারেজের ওঠার সময় ট্রেনটি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ে। সেই সময় ট্রেন থেকে নেমে শেখ গঙ্গা দেখতে যান। এরপর হঠাৎই ট্রেন ছেড়ে দেওয়ায় সে ট্রেনে উঠতে গিয়েই মাথায় চোট পায়। তাঁর মাথা দিয়ে রক্ত ঝড়তে থাকে।

তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। তাঁর সঙ্গে থাকা লোকজন শেখকে ট্রেনে ওঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তখনই তাঁদের হাত ফসকে শেখ ফরাক্কা ব্যারেজের ২৮ নম্বর গেটের কাছে ট্রেন থেকে পড়ে যান। এবং গঙ্গায় তলিয়ে যান। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে রেলের আরপিএফ ও জিআরপি। কিন্তু তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর বেশ কিছুক্ষন ট্রেনটি দাঁড়িয়ে পড়েছিল ফরাক্কা ব্যারেজের উপর। তবে কীভাবে ছেলেটি গঙ্গায় পড়ে গেল, তা বিস্তারিত তদন্তে নেমেছে রেলওয়ে পুলিশ এবং জিআরপি থানার পুলিশ।

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের