কর্মস্থলে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি দুই তরুণীর

সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণী। কাজে যোগ দিতে যাওয়ার মুখে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগরের দুই তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণী। কাজে যোগ দিতে যাওয়ার মুখে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগরের দুই তরুণীর। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার রামনগর এলাকায়। নিহতের নাম শিবানী মন্ডল (২৫) ও মুর্শিদা ঢালী( ৩২)। রামনগর এলাকার বাসিন্দা তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন শিবানী ও তার সঙ্গী মুর্শিদা। ঠিক সেই সময়েই ক্যানিং-এর দিক থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক আসছিল। নিয়ন্ত্রন হারিয়ে সেই ট্রাক ধাক্কা মারে ওই দুই তরুণীকে। তারপরেই পালিয়ে যান গাড়ির চালক। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর জখম হন মুর্শিদা। স্থানীয়দের তৎপরতায় মুর্শিদাকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে ওই তরুণীকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কিন্তু বারুইপুর থেকে কলকাতায় নিয়ে আসার পথেই মৃত্যু হয় মুর্শিদার। মিনি ট্রাকের চালক পলাতক হলেও গাড়িটি আটকে রেখেছে এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

দুই তরুণীর পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?