পূর্বস্থলিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্বস্থলী :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান। প্রথমদিনে রাজ্যে প্রায় ৬৩২টি শিবির চালু হয়েছে। এদিন সকাল থেকেই চলছে শিবিরের কাজ। পাড়ায় পাড়ায় যে সকল সমস্য়া রয়েছে, তার সমাধানের কাজ চলছে। এদিন পূর্বস্থলী ১ ব্লকের একটি বুথের ক্যাম্প ঘু্রে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ওই ক্যাম্পে পাড়ার কত জন এসেছেন, তাঁদের সমস্যা কী সেই বিষয়টিও শুনেছেন।

জানা গিয়েছে, শনিবার সকালে প্রকল্পের কাজ শুরু পরেই পূর্বস্থলী ১ ব্লকের একটি বুথে পৌঁছে যান মন্ত্রী স্বপন দেবনাথ। নিজে তিনি কাজ সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানা গিয়েছে।

উলুবেড়িয়া ১ নং ব্লকের ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের পহেলাবার প্রাথমিক বিদ্যালয়েও একটি শিবিরের আয়োজন করা হয়েছে। সেটির পরিদর্শন করেছেন মন্ত্রী পুলক রায়। মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর ক্যাম্প পরিদর্শন করেছেন পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ।

পাড়ায় পাড়ায় সমাধানের মতো আমাদের পাড়া, আমাদের সমাধান শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে মোট ৮০ হাজার বুথে চলবে এই প্রকল্পের কাজ। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য। এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক