এই মুহূর্তে

মালদায় বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ মন্ত্রী উদয়ন গুহর

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদায় বকেয়া কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উত্তরবঙ্গ(NorthBengal) উন্নয়ন দপ্তরের অফিসার এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উন্নয়নমূলক কাজের রিভিউ বৈঠক করেন মন্ত্রী উদয়ন গুহ। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আরও দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমহল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার(Ehglishbazar Municipality) চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক আবদুর রহিম বক্সি, চন্দনা সরকার এবং জেলাশাসক নীতিন সিংহানিয়া। এই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাকি কাজগুলো দ্রুত সেরে ফেলতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ।

বৈঠকে কি কি উন্নয়নের কাজ হয়েছে কোথায় কোথায় কি ধরনের কাজ বাকি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুততার সঙ্গে যে কাজগুলি আটকে রয়েছে তা সম্পন্ন করার পাশাপাশি, আর কোথায় কোথায় কি কি উন্নয়নের কাজ করতে হবে সেই প্ল্যানিংও তৈরি করার নির্দেশ দেওয়া হয়।সংখ্যালঘু এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়নের কাজে কোথাও যাতে কোন ঘাটতি না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী উদয়ন গুহ(Minister Udayan Guha)।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ