নাবালিকাকে দোকানে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ধৃত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ: নাবালিকা কিশোরীকে দোকানে কাজ দেওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক।পুলিশ সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে মিনাখাঁ থানার(Minakah P.S.) দক্ষিণ মিনাখাঁয় বাড়ি যুবক অরিন্দম গোলের সঙ্গে মিনাখাঁর চৈতলে বাড়ি সাড়ে সতেরো বছর বয়সী নাবালিকা এক কিশোরীর সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে ঐ যুবক কিশোরী তাদের একটি দোকানে কাজ দেওয়ার নাম করে স্থানীয় হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape)করে বলে অভিযোগ।

রবিবার রাতে মেয়েটির পরিবার অরিন্দম গোলের নামে থানায় অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পক্স আইনে মামলা রুজু করে যুবক অরিন্দম গোলকে পুলিশি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে(Bashirhat Hospital)। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর বসিরহাট মহকুমা আদালতের(Bashirhat Court) বিচারকের কাছে গোপন জবানবন্দী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

যে হোটেলটিতে ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল সেই হোটেলে তদন্তে যায় পুলিশ। ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে হোটেলে তদন্তে যায় পুলিশ। কোন ঘরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই হোটেলের কর্মীদের বয়ান রেকর্ড করে পুলিশ। হোটেল থেকে খাতায় যে ঘর বুক করা হয়েছিল সেই তথ্য সংগ্রহ করে পুলিশ। এদিকে এই ঘটনায় এলাকায় মানুষজন রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা প্রত্যেকে ওই যুবকের কঠোর শাস্তি দাবি করেছে। পুলিশ অফিসারদের মতে pocso ধারায় মামলার রুজু হয়েছে। পুলিশ অতি দ্রুত তদন্ত করে ধৃত যুবকের বয়ান সহ এবং এই ধর্ষণের বিভিন্ন মেডিকেল রিপোর্ট সমেত আদালতে চার্জ শিট পেশ করবে। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পর্ব চলছে। পুলিশের লক্ষ্য থাকবে অতি দ্রুত এই মামলার যাবতীয় তথ্য আদালতে পেশ করে ধৃত যুবকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই সহযোগিতা করা আদালতকে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের