চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মামার বাড়িতে ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার দাদা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নির্মম ও নৃশংস বললেও বড় কম বলা হবে। মামাতো দাদাও ছেড়ে কথা বলছে না তার পিসতুতো বোনকে। বানাচ্ছে নিজের লালসার শিকার। এমনই চূড়ান্ত নিন্দানীয় ঘটনার সাক্ষী থাকল বাংলার মাটি, মুর্শিদাবাদের(Murshidabad District) মাটি। কেননা মুর্শিদাবাদের রানীতলা থানা(Ranitala PS) এলাকার বুকে নিজের মামার বাড়িতেই ধর্ষণের(Rape) শিকার হতে হয়েছে এক নাবালিকাকে(Minor Girl)। আর সেই ঘটনায় গ্রেফতার হয়েছে নির্যাতিতার মামাতো দাদা(Brother Arrested)। স্থম্ভিত এলাকাবাসী। স্তম্ভিত খোদ পুলিশের আধিকারিকেরাও। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে রানীতলা থানায়।

জানা গিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় নিজের মামার বাড়িতে আসে ওই নাবালিকা। উপলক্ষ ছিল মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান। জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েক জন আত্মীয়-স্বজনও আসেন ওই বাড়িতে। অভিযোগ, সেখানে খেলার ছলে নাবালিকাকে তার এক মামাতো দাদা ঘরে আটকে রাখে। নাবালিকা ভয়ে চিৎকার করার চেষ্টা করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে দেওয়া হয়। তার পর ধর্ষণ করা হয় নাবালিকাকে। রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে মামার বাড়ি থেকে উদ্ধার করে তার বাবা-মা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে নাবালিকার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নাবালিকা শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হলেও বর্তমান স্থিতিশীল বলে খবর।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, ‘ভাইয়ের জন্মদিনে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। হঠাৎ করে অন্ধকার ঘরে লুকোচুরি খেলার সময় বড়দা আমায় ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি চিৎকার করলে আমার মুখে ওড়না বেঁধে দেয়। তার পর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে।’ নাবালিকার অভিযোগ, ধর্ষণের পর তাকে হুমকিও দেয় অভিযুক্ত। বলা হয়, কিছু বললে প্রাণে মেরা ফেলা হবে। নির্যাতিতার মা বলেন, ‘আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ