৩ দিনেও নিখোঁজ শিশু, ড্রোন, জেসিবি ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, মল্লারপুর :  তিনদিনেও খোঁজ মেলেনি সাড়ে ৩ বছরের শিশুর। খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। ৩ দিন পার তকেও কোনও হদিশ মেলেনি তার। ড্রোন ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি জারি রেখেছে পুলিশ। শিশুর খোঁজ না পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরের ডাবুক গ্রামে।

জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির পাশেই খেলতে গিয়েছিল সাড়ে ৩ বছরের শিশুটি। সকালে খেলতে গেলেও সারাদিনে কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বেলা হতেই খোঁজ শুরু হয়েছিল। কিন্তু কোনও হদিশ মেলেনি। সন্ধ্যে হলেও কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের লোকজন ও আত্মীয়রা খোজ করেও শিশুটির কোনও হদিশ মেলেনি। তারপরেও খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মল্লারপুর থানার পুলিশ। গ্রামজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। পুকুর, ঝোঁপ সহ সকল জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ড্রোন উড়িয়ে, পুলিশ কুকুর এনে তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার সকালেও জারি রয়েছে তল্লাশি।

গ্রামের বিভিন্ন জায়গায় পুলিশ কুকুর নিয়ে গিয়ে খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি জেসিবি মেশিনও নিয়ে আসা হয়েছে। সন্দেহজনক জায়গায় মাটি খুঁড়েও চলছে তল্লাশি। কিন্তু তিন দিন হয়ে গেলেও কোনও হদিশ মেলেনি।এরফলে গোটা গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মল্লারপুর থানার ওসি রাহুল গোসাই পরিবারের সঙ্গে কথা বলেছেন। তল্লাশি অভিযআনে নিজে যোগ দিয়েছেন। পরিবারের সঙ্গে কারও শত্রুতা রয়েছে কিনা, শিশুটিকে শেষ কখন দেখা গিয়েছে সবটাই জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, কিছুদিন আগে তারাপীঠে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপরেই ডাবুকে নিখোঁজ হয়েছে এক শিশু। বার বার এই ধরনের ঘটনা ঘটায় চিন্তায় পুলিশও।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল