‘মমতা রাজনৈতিক গুরু, আমি ওঁর অনুগামী’: মিঠুন চক্রবর্তী

অবশ্য সিপিএমের পক্ষ থেকে আগেই নাকচ করে দেওয়া হয়েছে মিঠুনের বার্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে তিনি না কি নকশাল ছিলেন। তারপর বাম ঘনিষ্ঠ। এরপর তৃণমূল ছুঁয়ে এখন মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY) হাতে ধরেছেন পদ্ম। শনিবার তিনি বিজেপির সাংবাদিক বৈঠকে গিয়ে বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক গুরু। আমি ওঁর অনুগামী।‘ শুধু তাই নয়, মিঠুন বলেন, ‘মারাত্মক সম্মান’ করেন মমতাকে। প্রখ্যাত অভিনেতা এও  বলেন, মমতা (MAMATA BANERJEE)  যা করেছেন তিনিও না কি তাই করবেন!

আসানসোলে যখন তিনি এমন বলছেন, তখন তাঁর পাশে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের সামনে তিনি এদিন বলেছেন, সিপিএমকে হারানোর জন্য একসময় সব বিরোধী দল সাহায্য করেছিল। বলেন, তখন যদিও রাজ্যে বিজেপির ক্ষমতা কম ছিল তবুও সাহায্য করেছিল। এরপরেই বলেন, তৃণমূলকে হারাতে সমস্ত দলের একজোট হওয়া প্রয়োজন। পরে বলেন, এটা তাঁর ব্যক্তিগত মত।

অবশ্য সিপিএমের পক্ষ থেকে আগেই নাকচ করে দেওয়া হয়েছে মিঠুনের বার্তা। বলা হয়েছে, ওঁ অভিনয় করেন। রাজনীতিতে আসার একটা ধাক্কা সামলাতে পারেননি। আবার ধাক্কা খাবেন। রাজনীতির ময়দান ওঁর জন্য নয়।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বামেরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন মিঠুন। মমতা ওঁকে সম্মান দিয়ে এনেছিলেন। তবে ‘দিদি’কে ছুরি মেরেছেন ‘ভাই’। বলেন, ওঁকে সিনেমার জন্য সম্মান করা হয়। রাজনীতিতে ওঁ কলঙ্ক, বিশ্বাসঘাতক।

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস