আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পশ্চিমবঙ্গে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ এলাকায় বর্ষার প্রবেশ ঘটেছে। এর জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়ার কিছু অংশ বাদে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, বিহারের বিস্তীর্ণ এলাকা এবং ওডিশা ও ঝাড়খণ্ডের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে। এর প্রভাবেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দমকা ও ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে শহর ও জেলার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব স্পষ্ট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

রবিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী সপ্তাহজুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন