‘বছরে একবার আসি’, স্বীকার করলেন মিঠুন

জোড়াফুল শিবিরের দাবি, রাজনীতিক মিঠুনের পরিচিতি নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বছরে একবার আসি’ স্বীকার করলেন বিজেপি নেতা, থুড়ি তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর তাঁর এই বক্তব্যকেই হাতিয়ার করেছে তৃণমূল। সবুজ শিবিরের কটাক্ষ, ‘পরিযায়ী নেতা’।

নদীয়ায় সভা ছিল বিজেপির (BJP)। সেই সভাতেই উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY)। এদিন মিঠুন বক্তব্য রাখতে গিয়ে বললেন বাংলা চলচ্চিত্রের ‘ডায়লগ’। গত বিধানসভা নির্বাচনের আগে ‘এক ছোবলেই ছবি’ বলে বিতর্কে জড়িয়েছিলেন ‘জাত গোখরো’। তারপর গড়িয়েছে বহু জল। এবারে সামনে পঞ্চায়েত নির্বাচন। ফের ঘুরে বেড়াচ্ছেন মিঠুন। জেলায় জেলায় তারকা নেতা ভোটপ্রচার করছেন। তবে রাজনৈতিক বক্তব্য শোনার থেকে গ্রাম এবং মফঃস্বলের মানুষের বেশি দাবি, ‘ডায়লগ শোনান’। পরিস্থিতি এমন যে মাঝে মাঝে অভিনেতা নিজে একটু বিরক্তি প্রকাশ করে বলেই ফেলেন ‘একটা শোনাব’। তারপরে একধিক বক্তব্য না শুনিয়ে ‘বাধ্য’ হয়ে শোনান একটা মাত্র ডায়লগ। আর তাতেই পড়ে হাততালির ধুম।

এদিন তিনি বলেন, ‘নাম তুফান। বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে…’ উল্লেখ্য, মিঠুনের এই ‘ডায়লগ’ বহু বছর আগে মন কেড়েছিল চলচ্চিত্র প্রেমীদের। তখন এই ডায়লগের পরেই হল জুড়ে বা টিভির সামনে পড়ত হাততালি। মঙ্গলবারেও পড়ল দেদার হাততালি।

তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ, ওঁর কাছে রাজনীতির বা উন্নয়নের কথা শুনতে কেউ যান না।  অভিনেতাকে দেখতে, তাঁর কাছে চলচ্চিত্রের ডায়লগ শুনতে যান মানুষ। আরও বলা হয়েছে, ‘ওঁ মাঠে নেমে রাজনীতি জানেন না’। সবুজ শিবিরের কটাক্ষ, ‘পরিযায়ী নেতা’। সিনেমার জগতেই মিঠুনের পরিচিতি দাবি করে জোড়াফুল শিবিরের দাবি, রাজনীতিক মিঠুনের পরিচিতি নেই। ওঁ সিনেমার চরিত্রতেই থাকেন। ভোটের আগে সিনেমার ডায়লগের মতই ‘এক আধবার’ আসেন।

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস