মহিলা বিল পাশ করাতে না পেরে বিরোধীদের ওপরে দায় চাপালেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : সংসদে মহিলা বিল পাশ করাতে না পেরে বিরোধীদের ওপরে দায় চাপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঁকুড়া থেকে তৃণমূল ও কংগ্রেসের ওপরে দায় চাপিয়ে নিজের ব্যর্থতা ঢাকলেন তিনি। তিনি বলেছেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল তা করতে দেয়নি। কোনও বিল পাশ করাতে সংসদে দুই তৃতীয়াংশ সমর্থন দরকার। কিন্তু সেই সমর্থন পায়নি। তাতেই মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আনা ডিলিমিটেশন বিল পাশ করাতে পারেনি এনডিএ সরকার।

তিনি আরও বলেছেন,  ‘দেশের বিকাশের জন্য দেশের মহিলাদের ভূমিকা থাকা দরকার। রাজনীতিতেও যাতে বেশি পরিমাণে মহিলারা আসতে পারেন তারজন্য সংসদে মহিলা সংরক্ষণ বিল আনার চেষ্টা হয়েছে।’ সেখানে যতটা সমর্থন পাওয়ার দরকার, সেই সমর্থন মেলেনি। তাতেই মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আনা ডিলিমিটেশন বিল পাশ করাতে পারেনি এনডিএ সরকার। এই বিষয়ে নিজেদের ব্যর্থতা না বলে তৃণমূল ও কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। জনসভায় মহিলাদের সামনে বলেছেন, ‘তৃণমূল আরও একবার ধোঁকা দিয়েছে। ৩৩ শতাংশ সংরক্ষণ করার চেষ্টা হয়েছে। কিন্তু তৃণমূল ও কংগ্রেস তা করতে দেয়নি। মহিলাদের আত্মনির্ভর নিরাপত্তাই বিজেপির লক্ষ্য। মহিলাদের উন্নতি হলেই তবে দেশের উন্নতি। রাজনীতিতে যত বেশি মহিলা আসবে তত ভালো হবে। মোদি চেষ্টা করেছিল। কিন্তু তৃণমূল চায়নি বেশি সংখ্যক মহিলা বিধায়ক ও সাংসদ হোক।’ তৃণমূল সুপ্রিমো বার বার বলেছেন মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন বিল জুড়ে দেওয়া হয়েছে।

মোদির এই কথা বলার পরে এক্সপোস্টে মমতা কটাক্ষ করেছেন। বলেছেন, সত্য কথা না বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বার বার বলেছে দেশভাগ করার চেষ্টা করছে বিজেপি। 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ