কনসার্টে আচমকাই অসুস্থ মোনালি ঠাকুর, ভর্তি হাসপাতালে

পারফর্ম করতে করতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নিঃশ্বাসের সমস্যার কারণে গতকাল রাতেই তাঁকে ভর্তি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন গায়িকা চিকিৎসাধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারে অনুষ্ঠান করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা মোনালি ঠাকুর। তড়িঘড়ি তাঁকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। পারফর্ম শেষে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নিঃশ্বাসের সমস্যার কারণে গতকাল রাতেই তাঁকে ভর্তি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন গায়িকা চিকিৎসাধীন।

গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গায় জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর শো করছেন। কনসার্টে গাইছেন, সঙ্গে নাচছেন ও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে কোচবিহারের দিনহাটায় কনসার্ট ছিল গায়িকার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতেই আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। নির্দিষ্ট সময়েই দিনহাটায় পৌঁছে যান মোনালি। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। অনুষ্ঠান মঞ্চে দীর্ঘ সময় ধরে গান করেন তিনি। মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎ তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে অসুস্থ বোধ করায় নিজেই মঞ্চ থেকে নেমে যান মোনালি। প্রথমে তাকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহারে রেফার করা হয়। পরে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা সেখানেই চলছে এবং তাঁর শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে।

এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে গায়িকার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে। শিল্পীর চিকিৎসার সবরকম ব্যবস্থা করেছেন অনুষ্ঠানের আয়োজকরা। বিশিষ্ট চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মোনালি ঠাকুর। এদিকে গায়িকার অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। গায়িকা যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করছেন ভক্তরা।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক