নন্দীগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি-সহ বহু কর্মীর ইস্তফা, যোগ দিতে চলেছেন তৃণমূলে

শনিবার তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার প্রেসিডেন্টকে ইস্তফাপত্র পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার রক্তক্ষরণ বিজেপির সংগঠনে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhiakry) খাস তালুকে বিজেপি (BJP) ছাড়লেন মণ্ডল সভাপতি-সহ একাধিক কর্মী। নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম মণ্ডল-৪ (Nandigram Mondal 4) এর বিজেপি সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল (Chandrakanta Mondal) এবং কমিটির একাধিক সদস্য।

শনিবার তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার প্রেসিডেন্টকে ইস্তফাপত্র পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তাঁরা। সূত্রের খবর বিজেপি ছাড়ার পর চন্দ্রকান্ত মণ্ডল নিজের দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তমলুক সাংগঠনিক জেলার প্রেসিডেন্টকে লেখা ইস্তফাপত্রে লেখা হয়েছে, ‘আপনাকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমার মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সাংবিধানিক পদ্ধতি না মেনে মণ্ডল যেভাবে বিভাজন করা হল, তাতে আমার মনে হয় আমার এই পদে আর থাকা ঠিক হবে না। এবং আমার কমিটির সকলেও একই সিদ্ধান্ত নিয়েছে।  তাই মহাশয় আমরা সকলে সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি।’

অন্যদিকে দলত্যাগের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতার খাস তালুকে এই ভাঙনে যথেষ্ট চাপের মুখে পড়তে চলেছে গেরুয়া ব্রিগেড।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…