এবার শিশুদের শিক্ষার জন্য মাসিক ভাতা স্থানীয় প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার শিশুদের শিক্ষার জন্য মাসিক ভাতা দেবে স্থানীয় প্রশাসন। যাদের বাড়িতে অভিভাবক নেই, তাদেরকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। এমনই অভিনব উদ্যোগ নিল বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত।

জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ৫০ জন শিশুকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান সাহারাফ মণ্ডল জানান, অনেকসময়ই দেখা যায়, গ্রামের যে সব শিশুদের অভিভাবক নেই, তাঁরা অনেকসময়ই স্কুল ছুট হয়ে পড়ে। আবার কখনও আর্থিক অনটনের জেরে মা-বাবারা শিশুদের ইট ভাটায় বিভিন্ন কাজ করতে পাঠিয়ে দেন। এরফলে পড়াশোনা থেকে বঞ্চিত হন অনেক শিশু। তাদের কথা মাথায় রেখেই এই আর্থিক সাহায্য করা হচ্ছে।

একইসঙ্গে পঞ্চায়েত প্রধান এদিন জানান, বাংলায় কোথাও এই ধরনের প্রকল্প শুরু হয়েছে কিনা জানি না। তবে যারাই আবেদন জমা দেবেন, তারাই এই সুবিধা পাবেন। প্রত্যেক অনাথ শিশুকে ৫০০ টাকা করে দেওয়া হবে। এখন ৫০ জনকে আর্থিক সাহায্য করা হলেও আগামীদিনে সেই সংখ্যাটি আরও বাড়ানো হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর একাধিক সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। কন্যাশ্রী, লক্ষ্ণীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্প চালু হয়েছে। এবার গ্রামের শিশুদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল স্থানীয় প্রশাসন।

 

 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে