সিংটামে পুড়ে ছাই ১০০ বছরেরও বেশি পুরাতন কাঠের বাংলো  

রবিবার গভীর রাতে দার্জিলিং শহর থেকে মাত্র ৭ কিমি দূরে থাকা সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলোতে আগুন লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ডুয়ার্সের সাড়া জাগানো হলং বনবাংলো। এবার সেই একই পথে হাঁটা দিল দার্জিলিং শহর(Darjeeling) থেকে মাত্র ৭ কিমি দূরে থাকা সিংটাম চা বাগানের(Singtam Tea Garden) ম্যানেজারের বাংলো(Manager Banglow)। রবিবার গভীর রাতে সেখানে আগুন লাগে। ১২২ বছরের পুরাতন সেই বাংলোর আগুন গ্রাস(Caught by Fire) করে নেয় জীবন্ত এই ঐতিহ্যকে। সিংটাম চিকম্যান চা বাগানটি বন্ধ। তবে বাংলোটি পর্যটকদের আবাসস্থল হিসাবে কাজে লাগানো হচ্ছিল। নিরিবিলিতে যারা সময় কাটাতে ভালোবাসেন, এমন বহু পর্যটকই এই বাংলাতে ওঠেন। সৌভাগ্যবশ্বত গতকাল রাতে ওই বাংলোয় কোনও পর্যটক ছিল না। দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। বাংলোয় পৌঁছনোর রাস্তার অবস্থা বেহাল। তাই দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতেও বেশ কিছুটা দেরি হয়। তার মাঝেই পুড়ে ছাই হয়ে যায় ১০০ বছরেরও বেশি পুরাতন ওই বাংলো।  

আরও পড়ুন, পুজোর ভিড় ও আন্দোলন সামলে নায়ক কলকাতা পুলিশ

১৯০২ সালে ব্রিটিশরা সিংটামের চা বাগানের ম্যানেজারের বাংলোটি তৈরি করে। কীভাবে বাংলোটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এর আগে গত ১৮ জুন জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা হলং বাংলোয় আগুন লেগে যায়। সেই সময় সেখানে কোনও পর্যটক ছিলেন না, তাই সেখানে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সৌভাগ্যবশ্বত সিংটামের ক্ষেত্রেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী ওই বাংলো। পর্যটকরা তো বটেই, এই ঘটনায় বনকর্মীরা বিষণ্ণ, হতাশ হয়ে পড়েছেন।

আরও পড়ুন, সন্ন্যাসী পিটিয়ে দলের মুখ পোড়ালেন পদ্ম সাংসদ অনন্ত মহারাজ

সিংটাম চা বাগানের ম্যানেজার বাংলোতে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানানো হয়েছে দমকল আধিকারিকদের পক্ষ থেকে। কয়েকদিন আগে ওই চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোটিতেও আগুন লেগেছিল।

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়