শান্তিনিকেতনের হোটেলে উদ্ধার ৫০ তাজা বোমা, হোলির মরসুমে আতঙ্কে পর্যটকরা

ছুটির সকালে হৈচৈ পড়ে গেল শান্তিনিকেতনে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে বোলপুরের প্রান্তিক এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির সকালে হৈচৈ পড়ে গেল শান্তিনিকেতনে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে বোলপুরের প্রান্তিক এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। প্রায় ৫০ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ওই হোটেলে বসে বোমা বাঁধার কাজ চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বম্ব স্কোয়াড, দমকল বিভাগকে নিয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তবে এই ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ ভোরে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, প্রান্তিক সংলগ্ন বোলপুরের ওই হোটেলে প্রায় পঞ্চাশটি বোমা পাওয়া গিয়েছে। হোটেলটিতেই বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। যদিও পুলিশের কাছে আগেই এই বিষয়ে তথ্য ছিল। সেইমতো রবিবার ভোরে পুলিশের একটি টিম ওই হোটেলে যায়। এবং তল্লাশি চালিয়ে সেখান থেকে বোমার মশলা-সহ ৫০ টি তাজা বোমা উদ্ধার করেন।

ইতিমধ্যেই খবর পেয়ে পুলিশের আর এক বিশাল বাহিনী ওই হোটেলে পৌঁছেছে। বম্ব স্কোয়াডের টিমও সেখানে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। এই ঘটনায় আপাতত সাতজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে এই দলের পিছনে আরও কয়েকজন যুক্ত রয়েছেন বলে মনে করছে পুলিশ। এদিকে সামনেই হোলি। আর প্রতি বছরের দোলে পর্যটকদের বিশেষ আকর্ষণ থাকে শান্তিনিকেতনে। এই মর্মে বোলপুর শান্তিনিকেতনের হোটেলগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। তার মধ্যেই হোটেলে বোমা উদ্ধার, পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা গিয়েছে, ওই হোটেলটি বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত, জায়গাটি বেশ জনবহুল। পুরপ্রধান সংগীতা দাসের স্বামী স্থানীয় তৃণমূল নেতা বাবু দাসের ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর তত্ত্বাবধানেই ওই হোটেলটি রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা ভোটের আগে বীরভূমের মতো জেলায় এত পরিমাণ তাজা বোমা উদ্ধার নিয়ে বহু প্রশ্নই উঠেছে। নাশকতার জন্যই কি হোটেলের আড়ালে বোমা তৈরি হচ্ছে? নাকি বাইরে থেকে নির্দেশ পেয়ে বাংলায় বসে এসব সমাজবিরোধী কার্যকলাপ চলছে, সেই নিয়েই উঠছে প্রশ্ন।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?