প্রি ও পোস্ট ম্যাট্রিক প্রায় ২৮ হাজার পড়ুয়ার বৃত্তির টাকা অমিল

দক্ষিণ ২৪ পরগনা জেলায় স্কলারশিপের জন্য প্রায় ৭৪ হাজার আবেদন জমা পড়েছিল। কিন্তু প্রায় ২৮ হাজার পড়ুয়া এখনও সেই টাকা পায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফর্মে আর নথিতে নামের বানান ভুল থাকায় এবং অন্যান্য সামান্য তথ্যগত ত্রুটি থাকায় দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার প্রায় ২৮ হাজারের মতো পড়ুয়া(Students) প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের(Pre and Post Matric Scholarship) টাকা পায়নি। ছোটখাট ভুলত্রুটি ছেড়ে দেওয়া হলেও, যে পোর্টালের মাধ্যমে টাকা পেমেন্ট হবে, সেখানে গিয়েই তা আটকে যাচ্ছে। ফলে আবারও সেই সব পড়ুয়াকে তাদের ত্রুটি সংশোধন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি Standard Operating Procedure বা SOP বের করে ব্লকে ব্লকে তা পাঠানো হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই স্কলারশিপের জন্য প্রায় ৭৪ হাজার আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ৪৬ হাজারের মতো পড়ুয়া সেই টাকা পেয়ে গিয়েছে। কিন্তু এখন চিন্তার কারণ তৈরি হয়েছে বাকিদের নিয়ে।

আরও পড়ুন ‘কৃষকবন্ধু’র বাতিল আবেদনও Review’র সিদ্ধান্ত রাজ্যের

এই স্কলারশিপের তাকা আটকে যাওয়ার জন্য জেলার আধিকারিকদের দাবি, প্রশাসনিকস্তর থেকে সব কিছু পরীক্ষা করে ছেড়ে দেওয়া হলেও, তা Payment Gateway আটকে গিয়েছে। যে পোর্টালের মাধ্যমে সেগুলি পাঠানো হয়েছিল, সেখানেই নামের বানান, জন্মের তারিখে গরমিল ইত্যাদি ধরা পড়েছে। বেশ কিছু পড়ুয়া যে সব নথি দিয়েছে, তাতে তাদের নামের ভিন্ন ভিন্ন বানান। তবুও তা ভেরিফাই করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র এবার যে পোর্টাল তৈরি করেছে, তাতে এই ছোট ছোট ভুল ধরা পড়ে যাচ্ছে। ফলে টাকা আটকে গিয়েছে। এছাড়াও আধার সংক্রান্ত সমস্যা তো আছেই। এর আগে স্কুলের নোডাল শিক্ষকদের আধার সংক্রান্ত সমস্যার কারণেও টাকা ছাড়া যাচ্ছিল না। এবারে নতুন সমস্যায় আরও একবার টাকা পাঠাতে বাধা তৈরি করা হল। কেন্দ্র যেভাবে টাকা ছাড়ার ক্ষেত্রে কড়াকড়ি করছে, তাতে বিরক্ত আধিকারিকরাও। যদিও পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করতে আরও কিছু সময় রয়েছে প্রশাসনের হাতে। কিন্তু যেসব ভুল ত্রুটি উঠে এসেছে, তা ঠিক করতেও বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য