রাজ্যে দ্রুত বাড়ছে ডেঙ্গু, তালিকায় শীর্ষে বাঁকুড়া

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে প্রায় ৯০০ জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই ৯০০ জনের মধ্যে একটা বড় অংশই আবার বাঁকুড়ার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনই রাজ্যে ডেঙ্গুতে(Dengue) আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। রাজ্যে(Bengal) ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এখন নয় নয় করে ৯০০ ছাড়িয়ে গিয়েছে। বাড়ির শুধু বড়রাই নয়, ছোটরাও ডেঙ্গুর কবল থেকে ছাড় পাচ্ছে না। রাজ্যের এই পরিস্থিতিতে রীতিমতো ঘুম ছুটেছে স্বাস্থ্য দফতরের(Health Department) আধিকারিকদের। রাজ্যের স্বাস্থ্য দফতরের করা রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে প্রায় ৯০০ জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই ৯০০ জনের মধ্যে একটা বড় অংশই আবার বাঁকুড়ার(Bankura) বাসিন্দা। সেখানে শিশুরাও আক্রান্ত হচ্ছে ডেঙ্গিতে। বাঁকুড়ার বি সি রায় শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৬টি শিশু। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই শিশুগুলি অতিসংকট জনক অবস্থাতে রয়েছে। তবে নিয়মিত তাদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হয়েছে।

বাঁকুড়া জেলার স্বাস্থ্য দফতরের সূত্রের খবর অনুযায়ী ওই জেলায় ২১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত। বাঁকুড়া শহরে মোট ২৪টি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলির মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের চিত্রটি সবচেয়ে মারাত্মক। ওই ওয়ার্ড মোট ১৭৬ জন ডেঙ্গিতে আক্রান্ত। রাজ্যে মূলত বর্ষাকালে ডেঙ্গির উপদ্রব বেশি লক্ষ করা যায়। বর্ষার সময় বিভিন্ন জায়গাতে জল জমে থাকে। আর সেই কারনেই মশাদের উপদ্রপ বাড়ে। আর মশারা বাড়লে ডেঙ্গি , ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হবেন মানুষজন। তবে এই রোগ নিরাময়ে অতি তৎপর স্বাস্থ্য দফতর। জল জমা থেকে শুরু করে, নর্দমা পরিষ্কারের কাজে বিশেষ ভুমিকা নিতে দেখা গেছে প্রশাসনকে। এছাড়াও প্রশাসনিক ভাবে জানান হয়েছে যত দ্রুত সম্ভব ডেঙ্গির আক্রান্তের সংখ্যা কমাতে নানান পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে হয়ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমবে বাংলায়।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক