একসঙ্গে তিন কন্যা-সন্তানের জন্ম দিলেন মালদার বধূ

একসঙ্গে তিন কন্যা-সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। মালদা জেলার ইংরেজবাজারের ওই বধূর নাম বুলি খাতুন। ইংরেজবাজারের মোমিন পাড়ার বাসিন্দা বুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে তিন কন্যা-সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। মালদা জেলার ইংরেজবাজারের ওই বধূর নাম বুলি খাতুন। ইংরেজবাজারের মোমিন পাড়ার বাসিন্দা বুলি। ওই বধূ বৃহস্পতিবার সকালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন মালদা শহরের চন্দন পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই একইসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তিন সদ্যোজাত কন্যা সন্তান এবং মা সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

ইংরেজবাজার থানা এলাকার মিল্কি গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকার গৃহবধূ বুলি খাতুন। স্বামী মনিরুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি। তাদের চার বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। দ্বিতীয়বার মা হওয়ার জন্য তিনি গর্ভধারণ করেছিলেন। বৃহস্পতিবার ওই বধূর প্রসব যন্ত্রণা উঠলে এদিন সকালেই তাঁকে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। প্রসবের সময় দেখা যায় একজন নয়, তিন সন্তান জন্ম নিল মায়ের কোল আলো করে। কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত চেষ্টায় সুষ্ঠুভাবে একইসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন ওই বধূ। তিন কন্যা সন্তানের জন্ম দিয়ে খুশি মা বুলি। খুশি হয়েছেন তাঁর পরিবারের লোকজনও। ওই হাসপাতালে এই প্রথম কোনো প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে তাঁর অস্ত্রোপচার করার চিন্তা-ভাবনা করা হয়। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন চিকিৎসকরা। ওই বধূকে অস্ত্রোপচার না করে স্বাভাবিকভাবেই প্রসব করান চিকিৎসক এবং নার্সরা। মা এবং সদ্যোজাত শিশুরা সুস্থ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল