পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বিয়ের মাত্র ৪ মাসের মধ্যেই মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ারের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র ৪ মাসের মধ্যেই মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার গৃহবধূর দেহ। ঘটনাটি ঘটেছে, পুণের ওয়াডাচিওয়াড়ি এলাকার বৃন্দাবন সোসাইটিতে। মৃতের নাম, বৈষ্ণবী ওমকার গিসরে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৈষ্ণবী। এই ঘটনায় মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৈষ্ণবীর বাবা প্রবীণ রঘুনাথ জারান্দে। তিনি পুরন্দর তালুকের বাসিন্দা। তাঁদের অভিযোগের ভিত্তিতে বৈষ্ণবীর স্বামী এবং শ্বশুরবাড়ির আরও দুই সদস্যের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গত ৯ মে ওমকার সঞ্জয় গিসরের সঙ্গে বিয়ে বৈষ্ণবীর। তাঁদের প্রেমের বিয়ে ছিল। বৈষ্ণবীর বাবা জানিয়েছেন, বিয়ের পর থেকেই মেয়েকে পণের জন্যে চাপ দিচ্ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তাঁদের বিয়েতে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছিল এবং মেয়েকে ১০ ভরি সোনার গহনা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে মন ভরেনি ওমকার ও তাঁর পরিবারের। অভিযোগ, বিয়ের পর ওমকার এবং তাঁর বাড়ির লোকজন চার চাকা গাড়ি কিনে দেওয়ার জন্যে বৈষ্ণবীকে ক্রমাগত চাপ দিতে শুরু করেছিল। বাবার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা এবং গাড়ি কেনার জন্যে ৫০ লক্ষ টাকা এনে দেওয়ার দাবি করেছিল। বৈষ্ণবী তাতে রাজি নন। যার ফলে তাঁকে শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। দিনের পর দিন তাঁর উপর অত্যাচার চালায় স্বামী ওমকার।

অবশেষে গত বৃহস্পতিবার খবর পাওয়া যায়, অত্যাচার সইতে না পেরে বৈষ্ণবী নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু মৃতের বাবা-মায়ের অভিযোগ, তাঁদের মেয়ে সুইসাইড করেনি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এর জন্যে তাঁরা ওমকার আর তাঁর বাড়ির লোকজনকে দায়ী করেন। এখন বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই গৃহবধূর ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বৈষ্ণবীর শ্বশুর-শাশুড়ি ও স্বামী তিনজনের বিরুদ্ধেই প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। 

পুজোর আগে যাত্রী সুবিধার্থে দুই শনি ও রবিতে অতিরিক্ত মেট্রো চলবে

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল