প্রেমিককে সঙ্গে নিয়ে সন্তানকে খুন, মাকে ফাঁসির সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকে খুন করেছিলেন মা। বৃহস্পতিবার এই দুই অভিযুক্তকেই ফাঁসির সাজা শোনাল আদালত। হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্ট এই ফাঁসির সাজা দিয়েছে। নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন অভিযুক্তের আইনজীবীরা।

মূল ঘটনাটি ঘটে ২০১৫ সালের ডিসেম্বর মাসে। ফলকনামা এক্সপ্রেসে ব্যাগের মধ্য থেকে একটি শিশুর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। শিশুটির ক্ষত বিক্ষত দেহটি উদ্ধার করেছিল হাওড়া জিআরপি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজের স্বামীকে ছেড়ে প্রেমিক ভানু শাহের সঙ্গে হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় চলে এসেছিলেন হাসিনা সুলতানা। সেখানেই ঘর ভাড়া করে থাকছিলেন তিনি। কিন্তু তাঁদের জীবনে পথে কাঁটা হিসাবে দাঁড়িয়েছিল হাসিনার ছেলে জিসান। এরপর প্রেমিকের সহযোগিতায় জিসানকে খুন করে ট্রাভেল ব্যাগে ভরে সেকেন্দ্রাবাদ স্টেশনে ফলকনামা এক্সপ্রেসের ভিতর রেখে আসেন হাসিনা। ফলকনামা এক্সপ্রেসে সিটের নীচে রেখে আসা হয় দেহ।

এরপর মেয়ে আর নাতির খোঁজ না পেয়ে হাসিনার বাড়ির লোকজন পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। হাওড়া স্টেশন থেকে জিসানের দেহ উদ্ধার হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মেয়ে ও নাতির দেওয়া ছবির ওপর ভিত্তি করে শুরু হয় তদন্ত। হাসিনা সুলতানা ও তাঁর প্রেমিককে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করে পুলিশ। এবার এই অভিযুক্ত দুজনকে ফাঁসির সাজা শোনাল আদালত।

‘ছয় বছর জেল খেটেও মারাঠি শিখতে পারিনি’, সঞ্জয় দত্তের মন্তব্য নিয়ে হাসাহাসি, বিপাকে অভিনেতা

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল