‘‌আপনারা খালি আদেশ করবেন, আমি আছি তো’‌, সাতগাছিয়ায় আন্তরিক বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার তিনটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা হয় বর্ধমানের রায়নায়। দ্বিতীয় জনসভা করেন গোসাবায় এবং তৃতীয় হল, সাতগাছিয়ায়। এই সাতগাছিয়ার সভা থেকে একেবারে অন্য মেজাজে দেখা গেল ডায়মন্ডহারবারের সাংসদকে। এই সভার আগে দুটি সভায় তাঁকে আক্রমণাত্মক মেজাজে দেখা যায়। কিন্তু সাতগাছিয়ায় এসে তিনি হয়ে গেলেন ঘরের ছেলে। আর এভাবেই তাঁকে কাছে পেয়ে আপামর মানুষজন দু’‌হাত তুলে আশীর্বাদ করলেন। এখানকার স্থানীয় বাসিন্দাদের নিজের পরিবার বলে কাছে টেনে নেন অভিষেকও।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার জনসভা থেকে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় চ্যালেঞ্জের সুরও। তবে সেটা বিজেপির জন্য। এখান থেকে ডায়মন্ডহারবারের সাংসদের চ্যালেঞ্জ, ‘‌দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনে প্রত্যেকবারের মতোই এবারও শেষ দফায় হচ্ছে। ভোট যত দফাতেই করুক, এদের রফাদফা দক্ষিণ ২৪ পরগনাই করে। এবারও করবে। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল বিষ্ণুপুরে। এবার দাঁড়িয়েছে সাতগাছিয়ায়। সাধারণত এক ছাত্র দু’‌বার ফেল করলে স্কুল থেকে তাড়িয়ে দেয়। এই প্রার্থী ২০২১ সালে একবার ফেল করেছে। আবার ২০২৬ সালে ফেল করে মাঠছাড়া হবে।’‌

 

অন্যদিকে এসআইআর পর্বে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। আর তা নিয়ে এখানকার মানুষ আতঙ্কিত। অভিষেক সভা করতে এসেছে দেখে একজন বৃদ্ধা এগিয়ে আসেন। আর কথা বলতে চান। সেটা দেখতে পেয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা বলেন, ‘‌কী হয়েছে মা?‌’‌ তখন ওই বৃদ্ধা জানান, তাঁর নাম কেটে দেওয়া হয়েছে। কেমন করে ভোট দেবেন?‌ তখনই অভিষেকের আন্তরিক বক্তব্য, ‘‌আপনি চিন্তা করবেন না মা। আপনাদের নাম যাতে সবার ওঠে তার জন্য ক্যাম্পের ব্যস্ততা করা হয়েছে। সেখানে গিয়ে যা নথি আছে জমা দিন। ফর্ম পূরণ করুন। আমাদের আইনজীবী বিনা পয়সায় আপনাদের সাহায্য করবে। আপনারা পরিবার আমার, আপনারা খালি আদেশ করবেন। আমি আছি তো।’‌

এছাড়া বিজেপির থেকে জিতে বিধায়ক–সাংসদ হলেও ওরা কেউ কাজ করে না। তাই তাঁদের রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ, ‘‌সাতগাছিয়াতে আমি রিপোর্ট কার্ড আনতে বলব না। ২০১৪ সালে মোদি এসেছে ক্ষমতায়। সেই বছর অভিষেক সাংসদ হয়েছে। দুজনের ১২ বছরের রিপোর্ট কার্ড আনব। ডবন ইঞ্জিন বনাম সিঙ্গল ইঞ্জিনের সরকারের হিসেব আনব। মাঠ ছাড়া করব। এবারের চ্যালেঞ্জ সব গ্রাম পঞ্চায়েতে জিততে হবে। অনেককে ফোন করে অনেক কিছু বলা হবে। বিজেপির এখানে কোনও কাজ করার লোক নেই। টাকা দিতে চাইলে সবাই টাকা নিয়ে নিন। এটা বাংলার টাকা যেটা মোদি আটকে রেখেছে। যেভাবে ২০২৪ সালে হয়েছে, সেভাবে এবারও পদ্মফুল থেকে টাকা নেবেন আর জোড়াফুলকে ভোট দেবেন। আমাদের জেদ যতই এফআইআর আর এসআইআর হোক, ৬০ হাজারের ব্যবধান এবার ৭০ হাজার হবে।’‌

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর