লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদের অপমানিত করছে বিজেপি। এই অভিযোগে সোমবার দুপুরে মধ্যমগ্রাম চৌমাথায় বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হল রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস। দলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী  শশী পাঁজা(Minister Sahi Panja) এবং বারাসতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার (MP Kakali Ghosh Dostidar)বলেন, বাংলার বিজেপি নেতারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ওরা যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন তার ধিক্কার জানাতেই এই সাংবাদিক বৈঠক।

ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত এর প্রতিবাদে বাংলা জুড়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তাঁরা।কাকলি ঘোষ দস্তিদার বলেন, “সম্প্রতি ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন-স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে। একজন শিক্ষামন্ত্রী হয়ে একথা বলেন কী করে? আর বিরোধী দলনেতা বলছেন- বাংলার মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না, আমরা জিতলে ৩ হাজার টাকা দেব!”শশী পাঁজা বলেন, “মহিলাদের স্বনির্ভর করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে।

এর চেয়ে লজ্জার আর কী হতে পারে ?” কাকলি-শশী বলেন, বাংলার মেয়েদের প্রতি বিজেপি নেতাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের ধিক্কার জানিয়ে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করা হবে।রবিবার সন্দেশখালির একটি সভা থেকে শুভেন্দু এই মন্তব্য করেন বলে উল্লেখ করে কাকলি বলেন, “এই সেই সন্দেশখালি(Sandeshkhali) যেখানে গত বছর লোকসভা ভোটের আগে মহিলাদের অল্প কিছু টাকার বিনিময়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে নারী নির্যাতনের অভিযোগ লেখানো হয়েছিল। পরে স্ট্রিং অপারেশনে বিজেপির সেই মুখোশ খুলে যায়।”ডা: কাকলি ঘোষ দস্তিদার ও ডা: শশী পাঁজা বলেন, “শুভেন্দু-সুকান্তদের মুখের ভাষা থেকেই স্পষ্ট ওরা বাংলার মা, বোনেদের কী চোখে দেখে। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।”

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের