দৃষ্টিহীনকে সরকারি চাকরি দিলেন সাংসদ কল্যাণ, নিয়োগপত্র হাতে পেয়ে খুশি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘‌বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’‌‌—বিখ্যাত এই গানের লাইনটি আজ প্রাসঙ্গিক হয়ে উঠল। কারণ এক যুবকের জীবন ছিল শুধুই অন্ধকার। আর সেখানেই যেন আলো জ্বেলে দিলেন শ্রীরামপুরের সাংসদ। যা নিয়ে এখন খুশির হাওয়া বইতে শুরু করেছে ওই যুবকের মনে। কারণ এখন তাঁর কাছে জীবনের মানেটাই পাল্টে গেল। কারণ ওই যুবক ছিল দৃষ্টিহীন। তাহলে কি দৃষ্টি ফিরে পেলেন?‌ না দৃষ্টি ফিরে পাননি তিনি। অথচ থমকে যাওয়া জীবনে যেন আশার আলো জ্বেলে দিলেন। এই কাজটিই করলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিকে ওই যুবক দৃষ্টিহীন হলেও রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছিলেন। তারপরও হাতে কোনও চাকরি ছিল না। সুতরাং রোজগার নিয়ে একটা সমস্যায় ছিলেন ওই যুবক। এবার তাঁর জীবনে সেই অভাব দূর করে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই যুবকের দৃষ্টিহীনতা কখনও জীবনের পথে এগিয়ে যেতে বাধা হয়নি। শুধু আর্থিক অভাব ছিল। সেটা এবার কাছে এসে পূরণ করে দিলেন বিশিষ্ট আইনজীবী–সাংসদ। হ্যাঁ, ওই যুবকের নাম যুধাজিৎ দে। তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত। এবার তাঁর হাতেই চাকরির নিয়োগপত্র তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারি চাকরি পেয়ে খুশি যুবক যুধাজিৎ দে।

অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে পুরস্কার পেয়েছিলেন। এই সম্মান থাকলেও চাকরি ছিল না। সুতরাং রোজগারের ক্ষেত্রে একটা সমস্যা ছিল। অভাব ছিল সংসারে। তাই এমন পরিস্থিতিতে পড়ে ওই যুবক যুধাজিৎ চাকরির আবেদন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিষয়টি নিয়ে। মুখ্যমন্ত্রী পথ দেখাতেই যুধাজিৎ দে’‌কে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। গ্রুপ–ডি পদে (অস্থায়ী) চাকরি পেয়েছেন যুধাজিৎ দে। উত্তরপাড়ার স্পোর্টস বিভাগে চাকরি দেওয়া হয়েছে তাঁকে। উত্তরপাড়ার নানা স্কুলে দাবা প্রশিক্ষণ দেন যুধাজিৎ। তিনি খুব ভাল সেতারও বাজান।

এছাড়া এই খবর এখন এলাকায় ছড়িয়ে পড়েছে। তারপরই যুধাজিৎ দে’‌র মা জানান, এই দিনটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। ধন্যবাদ জানাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌যুধাজিৎকে আমরা গ্রুপ–ডিতে একটা চাকরি করে দিলাম। নিয়োগপত্র ওর হাতে তুলে দিলাম। ও সেতার খুব ভাল বাজায়। ও নানা স্কুলে পড়ায়। আমাদের উত্তরপাড়ার বাসিন্দা। ওকে সবাই মিলে নিয়ে আসে। ও খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। ওর একজন ভাই আছে, সেও খুব দক্ষ।’‌

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা