সরকারি গাড়ি নয়, সাইকেলে চেপে আসেন পুরপ্রধান

নবগঠিত ফালাকাটা পুরসভার প্রথম পুরপ্রধান। প্রতিদিন সাইকেলে চেপে আসেন পুরসভায়। পুরপ্রধান হয়ে সরকারি গাড়ি ব্যবহার না করে সাইকেল কেন?

Share:

নিজস্ব প্রতিবেদক: নাম প্রদীপ মুহুরি। প্রাক্তন অর্থনীতির শিক্ষক। বর্তমানে নবগঠিত ফালাকাটা পুরসভার প্রথম পুরপ্রধান। প্রতিদিন সাইকেলে চেপে আসেন পুরসভায়। পুরপ্রধান হয়ে সরকারি গাড়ি ব্যবহার না করে সাইকেল কেন? এই প্রশ্নের উত্তরে প্রদীপ মুহুরির স্পষ্ট জবাব,  ”একেবারেই নতুন পুরসভা, কোনও অর্থ বরাদ্দ হয়নি। চেয়ারম্যানের পদে বসেই যদি গাড়ি হাঁকিয়ে ছুটতে শুরু করি, তখন পুরবাসী কী বলবেন? আমি তো শহরবাসীকে এখনও পর্যন্ত এক ফোঁটা পরিষেবা দিতে পারিনি।”

পুরসভার আঠারোটি ওয়ার্ডে সাইকেলে চেপে মানুষের কাছে পৌঁছে যান তিনি। ফালাকাটা শহরের নেতাজী রোডই হোক বা অন্যান্য সরু রাস্তা সব অলিগলিতে সাইকেল নিয়ে অবাধ যাতায়াত প্রদীপ বাবুর। নবগঠিত পুরসভা চালাতে তাঁর কেমন অভিজ্ঞতা হচ্ছে এ নিয়ে প্রদীপ বাবু বলে, ”নতুন পুরসভা চালাতে গিয়ে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সবার চাওয়া-পাওয়ার প্রত্যাশা আকাশছোঁয়া। সঙ্গে নতুন করে একটা ঝকঝকে শহর উপহার দেওয়ার পরিকল্পনাও ছকে নিতে হচ্ছে। ট্রেড লাইসেন্সের সমস্যা আছে। ডাম্পিং গ্রাউন্ডের জন্যে জমি খুঁজতে হচ্ছে। সীমিত ক্ষমতায় সব সামলাতে হবে।”

সাইকেলে চেপে নিত্যদিন প্রদীপ মুহুরির পুরসভাতে আসাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি এবং সিপিআইএম নেতৃত্ব। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, ”একেবারেই নতুন পুরসভায় আর্থিক বরাদ্দই আসেনি। ফলে সঠিক পথই বেছে নিয়েছেন ফালাকাটার প্রথম চেয়ারম্যান। এখন লক্ষ্য রাখতে হবে, শহরবাসীর বিভিন্ন সমস্যা মেটাতে কতটা সফল হন তিনি।” এ নিয়ে ডিওয়াইএফআাইয়ের জেলা সভাপতি ও শহরের বাসিন্দা বাপন গোপ বলেন, ”বিষয়টি নিশ্চয়ই তারিফের দাবি রাখে। তবে কতদিন তিনি ওই পথে চলেন, সেই দিকে আমাদের নজর থাকবে।”

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের