জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে মামা-ভাগ্নের বচসা, মৃত ১

অভিযোগ, ভাগ্নের পক্ষের সাত আট জন হঠাৎ করে হামলা চালায় মামার ওপরে। অতর্কিতে আক্রমণের ঘটনায় গুরুতর আহত হন মামা মানজারুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বচসা। বচসা বাধে মামা ও ভাগ্নের মধ্যে। আর তা থেকেই হাতাহাতি ও ধ্বস্তাধস্তি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মর্মান্তিক মৃত্যু (DEATH) হল ১ জনের। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বেলডাঙা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকার ঘটনা। জানা গিয়েছে, জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে সকালে মামা ও ভাগ্নের মধ্যে বচসা বাধে। যার মর্মান্তিক পরিণতি মামার মৃত্যু। মৃতের নাম মানজারুল শেখ।

জানা গিয়েছে, মামা কপি চাষ করছিলেন নিজের জমিতে। তাঁর জমি একটু উঁচুতে। আর তার চেয়ে নিচে র‍য়েছে ভাগ্নের জমি। মামা নিজের জমিতে জল দেওয়ার সময় সেই জল গড়িয়ে পড়েছিল ভাগ্নের জমিতে। তা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। এর আগেও এই নিয়ে ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন মামা ও ভাগ্নের বচসা থেকে দুই পক্ষের হাতাহাতি বাধে। এর জেরে জখম হয়েছেন দুই পক্ষেরই বেশ কয়েকজন। অভিযোগ, ভাগ্নের পক্ষের সাত আট জন হঠাৎ করে হামলা চালায় মামার ওপরে। অতর্কিতে আক্রমণের ঘটনায় গুরুতর আহত হন মামা মানজারুল।

এরপর তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে মানজারুলকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে বেলডাঙা থানার পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়