মুণ্ডু পুঁতে ধড় ভাসিয়ে স্ত্রীর প্রেমিককে নৃশংসভাবে খুন, স্বামী-সহ গ্রেফতার ৪

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পীরপুর গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পীরপুর গ্রামে। পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। প্রথমে স্ত্রীকে দিয়ে তাঁর প্রেমিককে ডেকে নিয়ে আসা হয়। তারপর চার জন মিলে ওই যুবককে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত চার জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজনের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। শুক্রবার সকালে অভিযুক্তের বাড়ির ৫০০ মিটার দূরে এক বাগান থেকে মৃত ব্যক্তির কাটা মুণ্ডু উদ্ধার হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বাবুসোনা ঘোষ।  ৩৫ বছর বয়স তাঁর। নদিয়া জেলার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় ধুবুলিয়ার বাসিন্দা প্রহ্লাদ ঘোষ।  সেই প্রহ্লাদ ঘোষের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বাবুসোনা। প্রহ্লাদ ঘোষের স্ত্রী নমিতা ঘোষের সঙ্গে বাবুসোনার বিবাহ বহিভূর্ত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন প্রহ্লাদ। প্রথমে স্ত্রীর আচরণে সন্দেহ হয়েছিল তার। ধীরে ধীরে বিষয়টি নিয়ে নিশ্চিত হন প্রহ্লাদ। বাবুসোনা ও নমিতার মধ্যে সম্পর্কের কথা জানার পর স্ত্রীকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন তিনি। এমনকী স্ত্রীর প্রেমিক বাবুসোনাকেও প্রহ্লাদ সতর্ক করেছিল বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় অবশেষে স্ত্রীকে ঘুঁটি সাজিয়ে বাবুসোনাকে খুন করার সিদ্ধান্ত নেয় প্রহ্লাদ। বাবুসোনাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে বাড়ির কাছে বাগানে নিয়ে গিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করার পর ধড় থেকে মুণ্ডু আলাদা করে দেওয়া হয়। মৃতের দেহ মাথাভাঙা নদীতে ভাসিয়ে দেওয়ার পাশাপাশি বাবুসোনার কাটা মুণ্ডু পুঁতে রাখা হয় বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আমবাগানে। বাবুসোনার জামাকাপড়ও পুঁতে দেওয়া হয়। প্রহ্লাদ ঘোষ ও তাঁর স্ত্রী-সহ চারজন এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামী প্রহ্লাদ ঘোষ ও তাঁর স্ত্রী নমিতা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। প্রহ্লাদের দুই আত্মীয় শঙ্কর ঘোষ ও প্রসেনজিৎ ঘোষকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, ‘ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে তা তথ্য পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।’ মৃত বাবুসোনার স্ত্রী শ্যামলী ঘোষের অভিযোগ, তাঁর স্বামীকে জোর করে ফাঁসানো হয়েছে। দোষীদের ফাঁসির দাবি করেছেন শ্যামলী।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ