হাড়হিম দৃশ্য! বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারে দানা বাঁধছে রহস্য, নিখোঁজ ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, সবং : বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ঘরের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলেন বছর ৫৬-র ভীম হাঁসদা ও বছর ৫০-র সম্বরী হাঁসদা। ছেলেকে নিয়ে থাকতেন বৃদ্ধ দম্পতি। দুজনের দেহ উদ্ধারের পরেও ছেলের খোঁজ মেলেনি। ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেভোগ পঞ্চায়েতের খড়পোড়ায় ছেলে স্ত্রীকে নিয়ে থাকতেন ভীম হাঁসদা। ছেলে পরেশ হাঁসদা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা। একাদশীর দিন বাবা-মায়ের সঙ্গে পরেশের অশান্তি হয়েছিল। তারপর থেকেই খোঁজ নেই পরেশের। শনিবার ঘরের দরজা ভেজানো ছিল। অনেক বেলা হয়ে গেলেও কেউ বাড়ি থেকে না বের হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হতে শুরু করে। ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দরজা খগুলে ভিতরে ঢোকেন। হাড়হিম করা ঘটনা থেকে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দ্রুত তাঁরা খবর দেয়ে সবং থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছয় সবং থানার পুলিশ আধিকারিকরা।

সূত্রের খবর, বিছানায় ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায় বৃদ্ধে দেহ। মেঝেতে পড়েছিল স্ত্রী সম্বরীর দেহ। দুইজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন ছিল। দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে সবং থানার পুলিশ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না ছেলের। স্থানীয়দের অভিযোগ, বাবা মাকে খুন করে পালিয়ে গিয়েছে পরেশ। কিন্তু কোথায় গিয়েছে সে জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ধারালো কোনও অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।বৃদ্ধের মাথায় একাধিক কোপ মারা হয়েছে। বৃদ্ধাকে নলি কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অশান্তির কারণে ছেলে নৃশংসভাবে বাবা-মাকে খুন করে পালিয়েছে। ইতিমধ্যে মৃতদেহ দুটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের পরে তদন্তে আরও আগ্রসর হওয়া যাবে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?