Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুর্শিদাবাদের শক্তিগড় ও রঘুনাথগঞ্জে দুটি পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: কালীপুজোর প্রসাদ খাওয়ার সময় গায়ে জল পড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল। শক্তিপুর থানার(Shaktipur P.S.) রামনগর ঘোষপাড়া এলাকার ক্ষুদিরাম ঘোষ নামে ওই মাঝ বয়সী ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, শনিবার রাত্রে ঘোষপাড়ায় একটি কালী পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। ক্ষুদিরাম ঘোষ ওই পুজোর প্রসাদ খাওয়ার সময় তার হাত থেকে জল পড়ে যায় অন্য এক ব্যক্তির গায়ে। সেই সময় বচসা শুরু হলে ক্ষুদিরাম বোসকে(Khudiram Bose) বাস ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়।

ওই ঘটনায় মৃত্যু হয় ক্ষুদিরাম ঘোষের। অভিযুক্তরা এলাকারই বাসিন্দা । ৮-১০ জন মিলে ক্ষুদিরাম ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ। অন্যদিকে,তৃনমূল কর্মীর হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বিক্ষোভ। রাস্তার উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান মৃত ব্যাক্তির পরিবার ও এলাকা বাসী। উল্লেখ করা যেতে পারে, টাকা দেওয়ার পরেও নাম ছিল না আবাস যোজনার তালিকায়। আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠে। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের(Raghunathganj) মিঠিপুরে।

ওই ব্যক্তির মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আক্রান্তের নাম কালু শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুরে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বলে জানান পরিবারের সদস্যরা। তবে রঘুনাথগঞ্জ থেকে তাকে কলকাতার nrs হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও রবিবার সকালে খবর আসে মৃত্যু হয়েছে। ফলে ঘটনায় রাস্তা অবরোধে নেমে পড়েন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় মিঠুপুর শহর এলাকায়। মৃত পরিবারের দাবি যেন দোষী ব্যক্তির ফাঁসি হয়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের