ভুয়ো বাবার পরিচয়ে ভোটার কার্ডের আবেদন তরুণীর, কমিশনের আতসকাঁচে ফাঁস চালাকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটার তালিকার আবেদন করে নথিপত্র জমা দফতরে জমা করেছিলেন এক তরুণী। নথি দেখতেই সন্দেহ হয় সরকারি কর্মীদের। তথ্য যাচাই করে দেখতে তরুণীর ঠিকানা যেতেই বেরিয়ে আসে চালাকি। নথিতে তরুণীর বাবা হিসাবে যার নাম রয়েছে, সেই বৃদ্ধ বেরিয়ে এসে জানান, মেয়ে তো দূরের কথা, তরুণীর নামই কখনও শোনেননি তিনি! এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়। ভোটার তালিকায় নাম তুলতে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগে অভিযুক্ত তরুণীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও-ও।

প্রশাসনিক সূত্রে খবর, তরুণী নথি হিসাবে জন্মের শংসাপত্র এবং আধার কার্ডের প্রতিলিপি জমা দিয়েছিলেন। সেই নথি দেখেই নির্বাচন কমিশনের লোকেরা বুঝতে পারেন, দুটোই ভুয়ো নথি। এর পরেই বিষয়টি বিডিওকে জানানো হয়। জন্মের শংসাপত্রটিও হরিহরপাড়ার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল। তাতেও দেখা গিয়েছে, ওই রকম কোনও শংসাপত্রই দেয়নি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এর পরেই থানায় অভিযোগ দায়ের করা হয় তরুণীর বিরুদ্ধে।

বহরমপুরের মহকুমাশাসক শুভঙ্কর রায় বলেন, ‘‘ভোটার লিস্টে নাম তোলার জন্য একটি আবেদন হয়েছে। কিন্তু জন্মের যে শংসাপত্র এবং আধার কার্ড দেওয়া হয়েছিল, ওই দু’টিই নকল। তাই বিডিও থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে দেখুক। আমরাও বিষয়টি নিয়ে খোঁজখবর করছি।’’

পুলিশ সূত্রে খবর, তারা এখনও তরুণীর হদিস পায়নি। যে বৃদ্ধকে বাবা হিসাবে দাবি করেছিলেন তরুণী, তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর অবশ্য দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে আসা কোন অনুপ্রবেশকারী এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই প্রকৃত সত্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই