কলকাতা- সায়রং এক্সপ্রেসকে স্বাগত জানাতে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি ও তৃণমূলে ধুন্ধুমার

Share:

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ: কলকাতা- সায়রং এক্সপ্রেসকে স্বাগত জানাতে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি তৃণমূলে ধুন্ধুমার। নয়া এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে আগে থেকেই মুর্শিদাবাদ স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপি নেতা কর্মীরা। রবিবার দুপুরে নশিপুর রেলব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনে(Murshidabad Station) ঢোকে কলকাতা- সায়রং এক্সপ্রেস। সেই সময় স্টেশন চত্বরে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মীরা। চলে শ্লোগান, পাল্টা শ্লোগান। বিজেপির পক্ষ থেকে স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে দেখা যায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিত ধরকে। ট্রেন বেড়িয়ে যাওয়ার পরেও দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়ায়। তবে কোন সংঘর্ষ ঘটে নি।দেশ স্বাধীনের দীর্ঘ ৭৮ বছর পর এবার প্রধানমন্ত্রীর উদ্যোগে ও রেলমন্ত্রীর হস্তক্ষেপে উত্তরপূর্বাঞ্চলের সাথে যোগাযোগ সম্ভব হ’ল রেল সড়কের মাধ্যমে। রবিবার মিজোরামের সাইরাং থেকে সরাসরি কলকাতা গামী ট্রেন এসে পৌঁছায় বহরমপুর কোর্ট স্টেশনে(Baharampur Court station)।

রবিবার দুপুরে এই ট্রেনকে স্বাগত জানাতে বহরমপুর কোর্ট স্টেশনে সশরীরে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ দলের একনিষ্ঠ কর্মীরা। এদিন এই নতুন ট্রেন উদ্বোধন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান, বিধায়ক সুব্রত মৈত্র(MLA Subrata Moitra)। তিনি বলেন,এই ট্রেন উদ্বোধন হওয়ায় নানাভাবে উপকৃত হবে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলাবাসী।স্বাধীনতার পর এই প্রথম এই ধরনের পরিষেবা পেয়ে খুশি, মুর্শিদাবাদ বাসি।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের