Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিগর্ভ সামশেরগঞ্জে চলল বেপরোয়া গুলি, আহত শিশু-সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। শনিবার তুমুল অশান্তির মাঝেই চলল বেপরোয়া গুলি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে শনিবার সকাল থেকেই পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত হয়ে গয়েছে। এরই মধ্যে আহত হয়েছে শিশু-সহ দুইজন। আহতদের নাম হাসান শেখ (১২) ও গোলাম মহিউদ্দিন শেখ (২১)। যদিও, সরকারিভাবে গুলি চালনার বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। শুক্রবার ও শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত সামশেরগঞ্জ থানায় প্রায় ৬৫ জন এবং সুতি থানা এলাকায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনকে সাহায্য করছে বিএসএফ। যে সমস্ত এলাকা উত্তেজনাপ্রবণ বলে মনে হচ্ছে সেখানেই টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা।

বিএসএফের (সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার) ডিআইজি ও জনসংযোগ অফিসার নীলোৎপল কুমার পান্ডে জানিয়েছেন, শুক্রবার ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচির মাঝেই জঙ্গিপুরের কিছু এলাকায় অশান্তির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলার অবনতির কারণে জেলা প্রশাসনের তরফে বিএসএফের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সাহায্য করেছে বিএসএফ।

শনিবার সকালে সকালে দু’টি গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ধূলিয়ান মোড়। ঘটনার জেরে ধূলিয়ান মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, দুটি গোষ্ঠীর সংঘর্ষে বোমা ও গুলিও চলছে। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

 

অন্যদিকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে জলঙ্গিতে মিছিল বের করে বিভিন্ন মুসলিম সংগঠন। ওই মিছিলের শেষের দিকে থাকা কয়েকজন যুবক আচমকা বিডিও অফিস চত্বরে ঢুকে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও ব্লক প্রশাসনের তরফ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের