বিপুল অস্ত্র নিয়ে চুপি চুপি বাংলায় এসে STF-র জালে ৪, উঠে এসেছে বিহার যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা : ভিন রাজ্য থেকে বাংলায় অস্ত্র আনার পরিকল্পনা বানচাল করল এসটিএফ। মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স -এর একটি দল অভিযান চালায় মুর্শিদাবাদের ফরাক্কায়।  নেতাজি সেতু এলাকায় অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে এসটিএফ। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে বিহার এবং বাংলার চারজনকে। সূত্রের খবর, ধৃতরা মুকেশ মিশ্র এবং শ্যামজিৎ কুমার ঠাকুর। এই দুজনের বাড়ি বিহারে। বাকি দুজন নইমুদ্দিন শেখ এবং সানাউল শেখ। এরা মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের অভিযোগ, বিহার থেকে বাংলায় বিপুল পরিমাণ অস্ত্র পাচার করছিল তারা।

এসটিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের থেকে ৯টি পাইপগান, বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। একটি মালবাহী গাড়িতে করে এই অস্ত্রগুলো নিয়ে আসা হচ্ছিল। সেই গাড়িটিকেও আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মালগাড়িটির বিহারের রেজিস্ট্রেশন রয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হবে।

জানা গিয়েছে,  মালদার ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলার দুলাল সরকারের খুনের ঘটনায় বিহার যোগের তত্ত্ব উঠেছিল। কলকাতার কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাতেও ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ মিলেছিল। তারপর থেকেই আন্তঃরাজ্য অপরাধ দমনে সচেষ্ট হয়েছিলেন গোয়েন্দারা। বিহার পুলিশের সঙ্গে এসটিএফ যৌথ অপারেশন চালিয়ে সাফল্য অর্জন করেছে। ফের আরও একবার সাফল্য।

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’