Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘চা খোর’ মোশাররফ শীতের সকালে চুমুক দিলেন চায়ের কাপে

সন্ধ্যায় ডুয়ার্স সহ বিভিন্ন জেলার মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না তেলিপাড়ার চায়ের দোকান গুলিতে। আর সেখানেই এদিন চা পান করলেন এই বিখ্যাত নাট্যকার অভিনেতা মোশাররফ করিম

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: শীতের সকালে ডুয়ার্সের চায়ের দোকানে হঠাৎ চায়ের কাপে চুমুক দিতে দেখা গেল বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মোশাররফ করিমকে। বাংলাদেশের এই নাট্য ব্যক্তিত্ব যিনি ইতিমধ্যে ‘চা খোর’ নাটকের জন্য দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়। হঠাৎই তার আবির্ভাব ডুয়ার্সে। তাও আবার চায়ের টানে। বানারহাটের তেলিপাড়ার চায়ের ভাড়ের টানে ছুটে এলেন বাংলাদেশের এই জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব করিম। ‘চা খোর’ নাটকের অভিনেতা সত্যি চা প্রেমিক তার প্রমানও পাওয়া গেল শনিবার।

জানা গিয়েছে শুক্রবার কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে আসেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা মোশারফ করিম। ডুয়ার্সে এসেছেন অথচ ‘চা খোর’ নাটকের জনপ্রিয় অভিনেতা ডুয়ার্সের চায়ের স্বাদে গলা ভেজাবেন না তাই কি কখনও হয়? তাই নাট্য উৎসব এর উদ্বোধনী পালা শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে শনিবার সকালে ডুয়ার্সের তেলিপাড়ার এক চায়ের দোকানে দাঁড়িয়ে কেশর চা খান তিনি।

হাসিখুশি অভিনেতা হিসেবে পরিচিত মোশাররফ করিম তার টেলিফিল্ম “চা- খোর”এ অভিনয়ের সময় নিজেকে চা খোর হিসেবে দেখিয়ে ছিলেন। তেমন তিনি নিজেও ব্যক্তিগত জীবনে ভীষন চা খেতে ভালবাসেন। তাছাড়া ডুয়ার্সের চা এর একটা আলাদা টেস্ট রয়েছে যা অন্য কোনও চাতে মিলবে না। এর স্বাদ গন্ধ অন্য সব চাকে ফেল করে দেবে আসল চা পিপাসুদের। তাই তো পথে যেতে গাড়ি থামিয়ে শুধু এক চা এর দোকান থেকেই নয় নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মোশাররফ করিম পাশাপাশি অন্যান্য চায়ের দোকান গুলিও ঘুরে দেখেন তিনি। চা কিনে মুখে দিয়ে তার স্বাদ গন্ধে নিজেকে জুড়িয়ে নেন। প্রসঙ্গত ডুয়ার্সের তেলিপাড়া এলাকা এখন চা প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। কমবেশি কুড়িটি চায়ের দোকান সেখানে রয়েছে। রয়েছে বিভিন্ন স্বাদের চা। লকডাউনের পর থেকেই তেলিপাড়ার চা এর রমরমা ব্যবসার নজর কাড়তে শুরু করে ডুয়ার্স জুড়ে।

সন্ধ্যায় ডুয়ার্স সহ বিভিন্ন জেলার মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না তেলিপাড়ার চায়ের দোকান গুলিতে। আর সেখানেই এদিন চা পান করলেন এই বিখ্যাত নাট্যকার অভিনেতা মোশাররফ করিম। বাংলাদেশের অভিনেতা হলেও ইউটিউবের দৌলতে ও এদেশে দুটি সিনেমা করার নিরিখে, দুই বাংলায় সমান জনপ্রিয় তিনি। এদিন তাকে হঠাৎ করে চা এর দোকানের সামনে দাঁড়িয়ে চা খেতে দেখে ভিড় জমান প্রচুর মানুষ। সেখান থেকে চা পান করে তিনি বেরিয়ে যান শিলিগুড়ি উদ্দেশ্যে। বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা হয়ে তিনি ফের একবার ঢাকা ফিরে যাবেন বলে জানা যাচ্ছে। দেশে ফেরার আগে শীতের সকালে ডুয়ার্সের চা-এ গলা ভিজিয়ে নিজেকে বেশ খানিকটা চাঙ্গা করে নিলেন ওদেশ এবং এদেশের দর্শক প্রিয় অভিনেতা মোশাররফ করিম।

৫০ বছর পর শনি জয়ন্তীতে কেদার যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৪ রাশির জাতকদের

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

মাধ্যমিক ফলপ্রকাশের আগেই দেখুন, রাশি অনুযায়ী আপনার সন্তানের দিনটি কেমন যাবে…

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ