প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর কলেজ পড়ুয়া এক যুবতীর রহস্যমৃত্যু। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তরুণীকে উদ্ধার করেন তার পরিবারের লোকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর কলেজ পড়ুয়া এক যুবতীর রহস্যমৃত্যু। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তরুণীকে উদ্ধার করেন তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের যোগেন্দ্রনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের তৃতীয় বর্ষে পড়াশোনা করত। দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। সম্প্রতি প্রেমিককে বিয়ের কথা বলেছিল ওই তরুণী। বিয়ে নিয়ে বৃহস্পতিবার থেকে প্রেমিকের সঙ্গে বচসা শুরু হয় তার। কিন্তু প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে দাবি স্থানীয়দের। পরিবার সূত্রে জান গিয়েছে, শুক্রবার রাতে খাওয়ার জন্য ওই তরুণীকে ডাকাডাকি করছিল বাড়ির লোক। কিন্তু তার কোনও সাড়া শব্দ না মেলায় দরজা জোরে ধাক্কা দিয়ে খোলেন তারা। এরপর দরজা খুলে চমকে ওঠেন তারা। দেখা যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই কলেজ ছাত্রী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রতিবেশীরা। উদ্ধারের সময় জীবিত ছিল সে। স্থানীয় পাঁচকেলগুড়ি বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে তার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ। মৃত কলেজ ছাত্রীর বাবা জানান, মেয়ের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। মোবাইলে ওই ছেলের সঙ্গে কথা হত তাদের মেয়ের। এই ঘটনায় ছেলেটির মদত রয়েছে বলে দাবি তাঁর। ইতিমধ্যে থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তরুণীর বাড়ির লোক।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত