নেই সিসিটিভি, হোস্টেলের মধ্যে রহস্যমৃত্যু বিশ্বভারতীর পড়ুয়ার, শুরু বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। আর তখনই  সামনে এল বিশ্বভারতীর এক পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার বিকেলে বোলপুরের আম্রপালি হস্টেল থেকে উদ্ধার হয়েছে বিশ্বভারতীয় পড়ুয়া অনামিকা সিংহের দেহ। জানা গিয়েছে, তিনি বারাণসীর বাসিন্দা । বর্তমানে বিশ্বভারতীর শিল্প সদনে পড়াশোনা করছিলেন।

তবে কী করে ওই পড়ুয়ার মৃত্যু এল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  ছাত্রীটি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই ওই মহিলার  দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনার পর বিশ্বভারতী পড়ুয়াদের একাংশ  হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।  সেইজন্য বৃহস্পতিবার রাতে পুলিশ আধিকারিক এবং বিশ্বভারতীর কর্মসচিব হস্টেলে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে বেশ কয়েকজন পড়ুয়া। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে  পড়ুয়ারা দাবি করেছে ,’ বিকেলের ঘটনা ঘটেছে, আর পুলিশ কেন রাতের বেলা হস্টেলে এসেছে। শুধু তাই নয়   হস্টেলের গেটে সিসি ক্যামেরা নেই। আমরা এর বিচার চাই।‘

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জানিয়েছেন, ‘ খুবই দুঃখজনক ঘটনা। আমরা ছাত্রীর পরিবারকে খবর দিয়েছি। ‘  পাশাপাশি বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান,’ এই ঘটনা নিয়ে  বোর্ড তৈরি করা হবে।  মে হাসপাতাল থেকে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই শুরু হবে তদন্ত।‘

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ