দাউদাউ করে পুড়ছে মহিলার দেহ, নেপথ্যে কি ধর্ষণ? ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি :- আমবাগানে দাউদাউ করে পুড়ছে মহিলার দেহ।  সেই সঙ্গে ঝরছে রক্ত। প্রকাশ্য দিবালোকে এমনই ঘটনার সাক্ষী থাকল মালদবাসী। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণ করে প্রমান লোপাটের জন্য কি এই কাণ্ড? পুলিশের মনে সন্দেহ উঁকি দিতেই শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মালদহের চাঁচোলের মালতিপুরের বাসিন্দারা অন্যান্যদিনের মতোই বাড়ি থেকে বের হন। চাঁচোল ২ নম্বর ব্লক অফিসের কাছে যেতেই তাঁরা দেখেন ভয়ংকর দৃশ্য। দাউদাউ করে জ্বলছে আগুন। পাশে পড়েছিল জুতো, সোনার কানের দুল, পোশাক। ছিল চাপ চাপ রক্তও। কিছুক্ষণেই তাঁরা বুঝতে পারেন, জ্বলছে তরুণীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

পুলিশের অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটে পুড়িয়ে খুন করা হয়েছে ওই তরুণী। কিন্তু কে ওই তরুণী? কেন এই নৃশংসতা? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় প্রকাশ্যে এলে রহস্যভেদ সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই নিকটবর্তী থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১