পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে প্রশাসনকে নজরদারি চালানোর নির্দেশ নবান্নের

রাজ্যে পঞ্চায়েত স্তরের কাজে নজরদারি চালাতে ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের কাজে লাগাতে চায় নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত স্তরের কাজে এবার দুর্নীতি রুখতে তৎপরতা শুরু করল নবান্ন। পঞ্চায়েতের কাজে এবার নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। নজরদারি চালাতে ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের কাজে লাগাতে চায় নবান্ন। ইতিমধ্যে এই কাজের জন্য তৈরি করা হয়েছে পোর্টাল। যার মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতে চালু বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে রিপোর্ট পেশ করবেন নজরদারি করার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন শুক্রবার ডিভিশনাল কমিশনার ও জেলাশাসকদের চিঠি দিয়ে এই নজরদারি চালানোর বিষয়ে জানিয়েছেন। কোন পদ মর্যাদার আধিকারিককে কী কাজ করতে হবে চিঠিতে সেই পরিদর্শনের কাজ নিয়ে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রত্যেক ডিভিশনাল কমিশনারকে জেলা পরিষদে মাসে একবার গিয়ে কাজের অডিট করতে হবে। জেলা শাসকদের প্রতি মাসে একটি করে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করতে হবে। পাশাপাশি মাসে তিনটে করে গ্রাম পঞ্চায়েতে গিয়ে কাজের হিসাব খতিয়ে দেখতে হবে প্রত্যেক বিডিওকে। মূলত পঞ্চায়েতে দুর্নীতি রুখতে এই পদক্ষেপ রাজ্য সরকারের।

ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে ১০০ দিনের কাজ নিয়ে বহু ‘ভুযো খরচের’ অভিযোগ উঠেছে। কেন্দ্র সরকার গত ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজ প্রকল্পে থেকে এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে একশো দিনের প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। তার মাঝে দুর্নীতি রুখতে নতুন নির্দেশিকা জারি করা হল।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল