গঙ্গাসাগরে মানুষের ঢল, নবান্ন থেকে নজরদারি

গতকাল কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আয়োজিত হয়েছিল অভিনব গঙ্গা আরতির।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলা। আগামিকাল-পরশু পূণ্যস্নান। স্বাভাবিক ভাবেই ব্যাপক ভিড় হয়েছে। তাই নিরাপত্তা- নজরদারিতে শুধু জেলা প্রশাসনের ওপরেই ভার দিয়ে নিশ্চিন্ত থাকতে পারছে না রাজ্য। সরাসরি নজরদারি চালাচ্ছে নবান্ন (NABANNA)।

জানা গিয়েছে, সর্বক্ষণ সরাসরি সম্প্রচারণ ব্যবস্থার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে নবান্ন থেকে। শীর্ষ আধিকারিকরা নজর রাখছেন পূণ্যার্থীদের যাতায়াত থেকে শুরু করে মেলার সামগ্রিক পরিস্থিতির ওপরে। এগারোশো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের তোলা পুঙ্খানুপুঙ্খ ফুটেজের ফিড প্রতিনিয়ত আসছে জেলা প্রশাসন ও নবান্নের কাছে। তা ছাড়াও আলাদা ভাবে নজরদারি করছে নবান্ন।

অন্যদিকে, গতকাল কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আয়োজিত হয়েছিল অভিনব গঙ্গা আরতির। মোতায়েন ছিল এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। গতকাল বিকেল ৫টা নাগাদ কপিলমুনির আশ্রম থেকে একটি শোভাযাত্রা আসে গঙ্গাসাগর তিন নম্বর ঘাটের কাছে। আয়োজন হয়েছিল লোকনৃত্যের। এছাড়াও লাল-সাদা শাড়িতে সারি দিয়ে দাঁড়িয়েছিলেন মহিলারা। তাঁদের হাতে ছিল ঘণ্টা, শাঁখ এবং পাখা। বিশেষ ব্যবস্থা ছিল নৃত্য এবং সংগীতের। আরতির জন্য অযোধ্যা থেকে এসেছিলেন মহান্তরা। উল্লেখ্য, পূণ্যস্নানের লগ্নেও এবারে থাকছে বাড়তি নিরাপত্তা।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান