৫ জেলায় রোগী রেফার নিয়ে চিন্তিত নবান্ন

রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালে রোগী রেফারের সংখ্যা নিয়ে এবার চিন্তিত নবান্ন। ইতিমধ্যে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালে রোগী রেফারের সংখ্যা নিয়ে চিন্তিত নবান্ন। ইতিমধ্যে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। কড়া পদক্ষেপের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টে দেখা যায় রাজ্যের ৫ জেলায় রেফারের সংখ্যা ক্রমশ বেড়েছে। যা নিয়ে চিন্তিত নবান্ন।

প্রসঙ্গত গত জুলাই মাসজুড়ে রাজ্য স্বাস্থ্য দফতর সমীক্ষা করে রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টে রাজ্যের ৫ জেলায় উদ্বেগজনকভাবে রেফার বেড়েছে বলে উঠে এসেছে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। নবান্ন সূত্রে খবর, বসিরহাট স্বাস্থ্য জেলা, মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম এই পাঁচ জেলায় রোগীদের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে রোগীকে রেফার করার প্রবণতা সবচেয়ে বেশি। নবান্ন সূত্রে খবর, ওই জেলাগুলিতে রেফারের হার উদ্বেগজনক। সেই পরিসংখ্যান যথাক্রমে বসিরহাট স্বাস্থ্য জেলার ক্ষেত্রে ৭.৯১ শতাংশ, মালদা জেলায় ৭.৫৫ শতাংশ,বাঁকুড়া জেলায় ৭.৩৮ শতাংশ, পশ্চিম মেদিনীপুর জেলায় ৭.২৪ শতাংশ এবং বীরভূম জেলায় ৬.০১ শতাংশ।

সূত্রের খবর, ওই জেলাগুলিতে কেন এত রেফার করা হয় রোগীদের তা নিয়ে বিশেষ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ মহল থেকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা ও পুরুলিয়া এই পাঁচ জেলাতে রোগীদের অন্য হাসপাতালে রেফার করার প্রবণতা কম। যা আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর। পাশাপাশি হাসপাতাল থেকে রোগী উধাও হয়ে যাওয়ার প্রবণতাও উদ্বেগজনক রাজ্যের কয়েকটি জেলায়। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া, মালদা এই পাঁচ জেলায় হাসপাতাল থেকে রোগীদের নিখোঁজ হবার সংখ্যা রাজ্যের অন্যান্য জেলার থেকে বেশি।

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি