নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পালাবদল হয়েছে। স্বাধীনতার পর প্রথম বঙ্গে ক্ষমতাতে এসেছে বিজেপি। তৃণমূল জমানার নানা নিয়ম নীতির পরিবর্তন করছে পদ্ম পার্টি। পূর্বতন সরকারের দেওয়া একাধিক প্রকল্পের নামও বদল করে দিচ্ছে বিজেপি সরকার। সঙ্গে শহরের কিছু কিছু অংশে নীল সাদার পরিবর্তে প্রলেপ দেওয়া হচ্ছে গেরুয়া রং-য়ের। নবান্ন সভাঘরের রং-ও গেরুয়া করা হয়েছে। এবার নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক কার্যালয়ের ফলকের রং বদলে গেল। রাজ্যে পালাবদলের পর নবান্নে গেরুয়া রং-য়ের আলো লাগিয়েছিল বিজেপি সরকার। তবে এবার নবান্নের ফলকের রং-টাই বদলে গেল।

বিল্ডিংয়ের মাথায় যে নবান্ন ফলক রয়েছে, তার রং পরিবর্তন করা হয়েছে। আজ, সোমবার সকালেই দেখা গেল, নীল রং এখন অতীত। তার বদলে জ্বলজ্বল করছে গেরুয়া রঙের নবান্ন-এর ফলক। যদিও নবান্নের বিল্ডিং-য়ের রং নীল সাদাই রাখা হয়েছে। সেটি গেরুয়া করা হবে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে, দেখা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় নীল-সাদা রং বদলে গেরুয়া করা হচ্ছে। সেক্ষেত্রে, আগামীদিনে নবান্ন পুরোটাই যে নীল-সাদা থেকে গেরুয়া হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। প্রশাসনিক মহলের এমনটাই ধারণা।

আরও পডুন: আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

রাজ্যে পালাবদলের প্রায় তিন মাস বাদে নবান্ন নামের ফলক গেরুয়া করা হল। এর আগে রাজ্যের সরকারি বাসের রং গেরুয়া করা হয়েছে। কিছু রাস্তার ধারে ব্য়ারিকেড গেরুয়া রং-য়ে রাঙানো হয়েছে। সরকারের তরফে দেওয়া অ্যাম্বুলেন্স এখন গেরুয়া রং-য়ের। সম্প্রতী জানা গিয়েছে, সবুজসাথী সাইকেলের রং-ও হবে গেরুয়া। এবার নবান্ন-তেও সেই রঙের ছোঁয়া লাগল।

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি