নদিয়ায় হোটেলে যুবকের মৃতদেহ উদ্ধার ,এলাকায় উত্তেজনা , হোটেল ভাঙচুর,অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: হোটেলের মধ্য থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তেজিত জনতার হোটেল ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, হোটেলটি সম্পূর্ণ অবৈধ, আর সেই কারণে খুন হয়েছে যুবক।এই অভিযোগ তুলে হোটেল ভাঙচুর এবং জাতীয় সড়ক(National High Way) অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটি এলাকায়। জানা যায়, সিংহাটি এলাকায় দীর্ঘদিন ধরে একটি হোটেল (Hotel)রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ওই হোটেলে সব সময় অবৈধ কাজকর্ম চলে। বিভিন্ন নেশা জাতীয় জিনিসের কারবার সহ অবৈধভাবে মধুচক্রের আসর বসে ওই হোটেলটিতে। হোটেলটি মূলত কোন প্রভাবশালী ব্যক্তির হওয়ায় প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এর আগেও একাধিক বেআইনি ঘটনা ঘটেছে ওই হোটেলে। এদিন সকালে ওই হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের খবর স্থানীয়দের কানে পৌছালে তারা একে একে হোটেলের সামনে ভিড় জমাতে শুরু করে। এরপর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হোটেল ভাঙচুর করতে শুরু করে । দেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার (Dhubulia P.S.)বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় পুলিশের। অবশেষে প্রশাসনের তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়। এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত এবং এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। তবে মৃত ঐ ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান