নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার জালিয়াতি ও অনলাইনে প্রতারণার চক্র এখন সক্রিয় গোটা দেশে। সেই প্রতারণা চক্র থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। রোজই প্রায় এই ধরণের ঘটনা ঘটে। এবার উত্তর ২৪ পরগনার নৈহাটিতে অনলাইনে বড় প্রতারণা চক্রের পর্দাফাঁস। সেই ঘটনায় মোট ছজন গ্রেফতার। তাদের মধ্যে রয়েছে চার মহিলা-সহ দুই পুরুষ। একজন পলাতক বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পডুন: স্নানের গোপন ভিডিও তুলে বিবাহিত মহিলাকে ব্ল্যাকমেলের অভিযোগ! ভয়ঙ্কর পরিণতি কলেজ পড়ুয়ার

ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরেই বিশ্বজিৎ ঝাঁ নামের এক ব্যক্তির বাড়িতে প্রতারণা চক্রের আসর বসিয়েছিল ধৃতরা। চাকরি দেওয়ার নামে টোপ দিয়ে প্রতারণা সহ একাধিক জালিয়াতির কাজ করত তারা। এমনটাই অভিযোগ। মূলত অনলাইনে প্রতারণা চক্রটি চলত। যদিও ওই বাড়ির মালিক কিছুই জানতেন না বলে পুলিশকে জানিয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সংশ্লিষ্ট ভাড়া বাড়িতে হানা দেয়। সেখানে যেতেই প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়ে যায়। হাতেনাতে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় ভর্মা সহ চার মহিলাকে আটক করে নৈহাটি থানার পুলিশ। ধৃতদের থানায় নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এদের পিছনে আর কোনও বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ, বুধবার আদালতে তোলা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?