চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোয় বন্ধ নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্ম, বড়মা দর্শনে যাবেন কোন পথ দিয়ে

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো মানেই নৈহাটিতে বড় মা দর্শনে ভক্তদের ভিড়। তবে নৈহাটি তো শুধুমাত্র বড়মার জন্য নয়, আরও একাধিক কালীপুজো হয় এখানে। ফলে ভিড়ও হয় তেমনই। কালীপুজোর জন্য বিখ্যাত নৈহাটিতে অতিরিক্ত ভিড় সামলাতে নাকানি চোবানি খেতে হয় পুলিশ ও রেল বিভাগকে। তাই এবার আগেভাগে সতর্কতা অবলম্বন করা হল। ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা স্থির করার জন্য চিন্তা ভাবনা চলছিল অনেকদিন ধরেই। সোমবার রেল ও  ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা যৌথভাবে পরিদর্শন করেছেন নৈহাটি স্টেশন। আরপিএফ অর্থাৎ রেল পুলিশ এবং পূর্ব রেলকর্তাদের পাশাপাশি পরিদর্শন দলে ছিল রাজ্য দমকল বিভাগ, পূর্ত দফতর এবং নৈহাটি পুরসভার আধিকারিকরা। এছাড়া ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ অন্যান্য বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা।

সোমবারের আলোচনার বিষয় ছিল নৈহাটির বড়মা। কালীপুজোর জন্য যে প্রচন্ড ভিড় মফঃস্বলের এই শহরটিতে হয় তা সামাল দেওয়া এবং যে কোনও আপৎকালীন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করতে নৈহাটি স্টেশনের ১ নম্বর স্টেশন ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরপিএফ এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে স্থির করা হয়েছে যে ১৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে কালী পুজোর সময়কাল পর্যন্ত নৈহাটি লোকাল ১ নম্বর প্লাটফর্ম থেকে আর ছাড়বে না। এই সময়ের মধ্যে নৈহাটি লোকাল ৫ এবং ৬ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে।

এর পাশাপাশি নির্দিষ্ট করা হয়েছে যে সকল দর্শনার্থী বড়মাকে দর্শন করতে ট্রেনে করে আসবেন তাদের সাবওয়ের ব্যবহার করতে দেওয়া হবে। সাবওয়ে দিয়ে বেরিয়ে সোজা অরবিন্দ রোডে ঢুকবেন সেই সকল দর্শনার্থী। অরবিন্দ রোডেই তো বড়মার মন্দির। সেই জন্যই এই ব্যবস্থা গ্রহণ। নৈহাটি প্লাটফর্মের পূর্ব দিকে একটি বহু পুরনো আমলের ফুটওভার ব্রিজ রয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন কালীপুজোর দিনগুলিতে যাতে কোনও দর্শনার্থী ওই ফুটব্রিজে উঠতে না পারেন সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে।

নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের এই প্রসঙ্গে মত, বড়মা দর্শনে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবেন। এদিকে নৈহাটি স্টেশনের পরিকাঠামো অত্যন্ত খারাপ। ফলে রেলের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। অন্যদিকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন যে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং রেলরক্ষী বাহিনীর পক্ষ থেকে যৌথভাবে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কালীপুজোর সময় এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে। কোনও দর্শনার্থী কোনও সমস্যায় পড়লে যাদের দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ