ঈদের বাজার করে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীর স্বামীকে ‘খুন’  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন যত এগোচ্ছে বাংলায় ফের দেখা যাচ্ছে হিংসার ছবি।  বুধবার রাতে  ঈদের বাজার করে বাড়ি ফেরার সময় খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের  স্বামীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। জানা  গিয়েছে, নিহত ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাগিরা বিবির স্বামী জাহিদুল শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঈদের জন্য বাজার করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাগিরা বিবি এবং স্বামী জাহিদুল শেখ। সেই সময় বাড়ি থেকে কিছুটা আগেই রাস্তায় গাছ ফেলে রেখেছিলেন দুষ্কৃতীরা। আর তাতেই গাড়ি থামাতে বাধ্য হয় জাহিদুল শেখ। গাড়ি দাঁড়াতেই বেশ কয়েকজন দুষ্কৃতিরা মিলে গাড়িটিকে ঘিরে ধরে। তারপরেই ওই গাড়িটিকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। এরফলে ঘটনাস্থলে প্রাণ হারান জাহিদুল শেখ।

এই ঘটনায় নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তিনজন গুরুত্বর আহত হন। তাদেরকে হাসাপাতলে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরেই আক্রান্তরা অভিযোগ করেছে কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতিরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে ঘটনার দায় অস্বীকার করেছে এই  দুই দলের সদস্যরা।  এখনও পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভোটের আগে নাকাশিপাড়ার এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ