দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলা নববর্ষের প্রথম দিনের বিকেলে ছাঙ্গু ও নাথুলায় প্রবল তুষারপাত

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলার নববর্ষ। হঠাৎ মঙ্গলবার বিকেল থেকে ছাঙ্গু ও নাথুলায় প্রবল তুষারপাত শুরু হয়েছে। পর্যটকদের একাধিক গাড়ি আটকে গিয়েছে সেখানে। রাস্তাঘাট সব সাদা বরফে(Snow) ঢেকে গিয়েছে। তাপমাত্রার উল্লেখযোগ্য ছন্দপতন ঘটেছে সেখানে। পর্যটকরা বরফে ঢাকা সেই দৃশ্য উপভোগ করছে। একাধিক যাত্রী বহনকারী বাস গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আটকে গিয়েছে। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তায়।এদিকে, বাংলা বছরের প্রথম দিন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে রয়েছে বজ্রপাতও।

মঙ্গলবার শহরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর(Weather Office)। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফলে নববর্ষে জ্বালাপোড়া গরম থেকে কিছুটা হলেও মিলতে পারে রেহাই, মনে করছেন আবহাওয়াবিদরা।দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে আগামী কয়েকদিন গরমের হাত কোনও ভাবেই মুক্তির আশা নেই। ১৫ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হলেও ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভ্যাপসা গরম বজায় থাকবে। তার সঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভাবে।

যদিও কমবে না আর্দ্রতা জনিত অস্বস্তি।এ দিকে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের(Darjelling) পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালিম্পং, আলিপুরদুয়ারেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবারের পর থেকে ঝড়ের দাপট কমতে শুরু করবে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ