শশী পাঁজার সভাপতিত্বে হল জাতীয় ফার্মাসিস্ট সপ্তাহ পালন

Share:

নিজস্ব প্রতিনিধি: শশী পাঁজার সভাপতিত্বে নদিয়ার কৃষ্ণনগরে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল জাতীয় ফার্মাসিস্ট সপ্তাহ পালন। হল সেমিনার, সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় ফার্মাসিস্ট সপ্তাহ পালন হয়ে গেল কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।

প্রথমে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শশী পাঁজা। পরবর্তীতে সেমিনার, পুরস্কার বিতরণ ও ফার্মাসিস্ট ও স্বাস্থ্যসেবা বিভাগে যোগদানকারী বিভিন্ন মানুষকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ডক্টর শশী পাঁজা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সেক্রেটারি কাবেরী বড়াল, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ডাম সুলতানা মীর, নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শশী পাঁজা জানান ফার্মাসিস্টরা সব বিষয়ে যেভাবে স্বাস্থ্য বিভাগকে সাহায্য করে চলেছে তা প্রশংসনীয়, করোনা থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্য ক্ষেত্রে এদের অবদান অনস্বীকার্য। এক কথায় মানুষের ছোটখাটো শারীরিক সমস্যা হলে ডাক্তারকে না পেলে প্রথমে ওষুধের দোকানে গিয়েই ফার্মাসিস্টের সাহায্য নেয়। স্বাস্থ্য ব্যবস্থায় প্রথম পর্যায়ে তৃণমূল স্তরে ফার্মাসিস্টরাই মানুষের কাছে ডাক্তার।

পরবর্তীতে মন্ত্রী এসআইআর নিয়ে ইলেকশন কমিশন ও বিজেপির সমালোচনা করে বলেন, “এত দ্রুত এসআইআর পশ্চিমবঙ্গে বলবৎ করা চেষ্টা করা হচ্ছে তা নিয়ে আমরা হতবাক। এর মধ্যেই এসআইআরের আতঙ্কে পশ্চিমবঙ্গে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী। এসআইআরের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অথচ এই সাধারণ মানুষের যার ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এল। তারপর তাদেরই জিজ্ঞেস করা হচ্ছে আপনি ভোটার কিনা, বকলমে আপনি নাগরিক কিনা? এটা একটা বড় ষড়যন্ত্র চলছে বাংলার বিরুদ্ধে।”

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি